bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Thessalonians 3
1 Thessalonians 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 4 →
1
তাই শেষ পর্যন্ত আর ধৈর্য ধারণ করতে না পেরে স্থির করলাম, এথেন্সে আমরাই থেকে যাব।
2
তিমথীকে পাঠাব তোমাদের কাছে। তিনি আমাদের ভ্রাতা এবং সহকর্মী। আমাদের মতই খ্রীষ্টের সুসমাচার প্রচার করে ঈশ্বরের সেবা করেন। তিনি তোমাদের বিশ্বাসে প্রতিষ্ঠিত এবং উৎসাহিত করবেন,
3
যেন এই অত্যাচারের মধ্যে তেআমরা কেউ বিচলিত না হও।
4
তোমরা তো জান যে এ সবই আমাদের জন্য নির্দিষ্ট। তোমাদের কাছে তাকতে আমরা আগেই তোমাদের বলেছিলাম, আমাদের নির্যাতন সহ্য করতে হবে এবং তোমরা জান, সেই রকমই ঘটেছে।
5
এই কারণেই আমি আরও অধীর হয়ে তোমাদের ধর্মবিশ্বাস সম্পর্কে জানার জন্য তংআকে পাঠিয়েছিলাম, কারণ আমার আশঙ্কা ছিল যে শয়তান হয়তো কেমনভাবে তোমাদের প্রলুব্ধ করেছে এবং আমাদের পরিশ্রম হয়তো ব্যর্থ হয়েছে।
6
কিন্তু তিমথি এখন তোমাদের ওখান থেকে আমাদের কাছে ফিরে এসে তোমাদের বিশ্বাস ও ভালবাসার সুসংবাদ দিয়েছেন এবং বলেছেন যে, তোমরা সর্বদা সহানুভূতির সঙ্গে আমাদের কথা স্মরণ কর এবং আমরা যেমন তোমাদের দেখতে চাই তেমনি তোমরাও আমাদের দেখার জন্য উৎসুক।
7
বন্ধুগণ, এইজন্য সর্বপ্রকার অত্যাচার ও সঙ্কটের মধ্যেও তোমাদের বিশ্বাসের কথা শুনে আমরা তোমাদের সম্পর্কে আশ্বস্ত হয়েছি।
8
কারণ তোমরা যদি প্রভুকে ধরে থাক, তা-ই হবে আমাদের পক্ষে প্রাণের আরাম।
9
তোমাদের জন্য ঈশ্বরের কাছ থেকে যে আনন্দ আমরা পেয়েছি তার বিনিময়ে তোমাদের জন্য আমরা কিভাবে ঈশ্বরের প্রশস্তি করতে পারি?
10
আমরা দিনরাত একান্তভাবে এই প্রার্থনাই করছি যেন তোমাদের সঙ্গে আবার আমাদের দেখা হয় এবং তোমাদের বিশ্বাসের পূর্ণতা অর্জনের জন্য আর যেটুকু বাকী আছে তা পূরণ করতে পারি।
11
স্বয়ং ঈশ্বর যিনি আমাদের পিতা এবং আমাদের পথ সুগম করুন।
12
আমরা যেভাবে তোমাদের ভালবাসি সেইভাবে পরস্পরের প্রতি এবং সকলের প্রতি তোমাদের ভালবাসা উত্তরোত্তরর বৃদ্ধি লাভ করুক এবং উপছে পড়ুক।
13
প্রভু যীশু যখন তাঁর ভক্ত প্রজাবৃন্দ সহ আবির্ভূত হবেন তখন যেন ঈশ্বর যিনি আমাদের পিতা, তাঁর সম্মুখে তোমাদের হৃদয় পবিত্র নিষ্কলঙ্ক অবস্থায় স্থিরপ্রতিষ্ঠ থাকে।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5