bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Thessalonians 4
1 Thessalonians 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 5 →
1
বন্ধুগণ, অবশেষে প্রভু যীশুর নামে আমরা একটি বিষয়ে তোমাদের অনুরোধ করছি, আবেদন জানাচ্ছি, ঈশ্বরকে কিভাবে সন্তুষ্ট করা যায় এবং কিভাবে তোমাদের চলতে হবে সে বিষয়ে তোমরা আমাদের কাছে শিক্ষা লাভ করেছ। তোমরা অবশ্য সেইভাবেই চলছ, কিন্তু আমরা চাই এই বিষয়ে আরও উন্নতিলাভ কর।
2
প্রভু যীশুর নামে আমরা যেসব নির্দেশ তোমাদের দিয়েছিলাম তা তোমাদের অজানা নয়।
3
ঈশ্বরের ইচ্ছা এই যে তোমরা পবিত্র হও। ব্যভিচার করো না।
4
তোমরা প্রত্যেকে দেহের পবিত্রতা ও মর্যাদা রক্ষার জন্য সংযমী হতে শেখো।
5
ঈশ্বরকে যারা জানে না এমন জাতির লোকদের মত কামনার বশে তোমরা চলো না।
6
কেউ যেন সংযমের বাঁধ ভেঙ্গে এ বিষয়ে তার সমাজের কাউকে প্রতারণা না করে। কারণ আমরা এর আগেও তোমাদের সাবধান করেছি, সতর্ক করে দিয়েছি যে প্রভু এসব অনাচারের প্রতিফল দিয়ে থাকেন।
7
কারণ ঈশ্বর আমাদের আহ্বান করেছেন পবিত্র হওয়ার জন্য, অশুচি হওয়ার জন্য নয়।
8
সুতরাং সেই আহ্বানের অমর্যাদা যে করে সে কোন মানুষকে নয়, কিন্তু যিনি তাঁর পবিত্র আত্মা তোমাদের দান করেছেন, সেই ঈশ্বরকেই অবমাননা করে।
9
ভ্রাতৃসমাজের প্রতি ভালবাসা সম্পর্কে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই, কারণ ঈশ্বরই পরস্পরকে ভালবাসতে তোমাদের শিখিয়েছেন।
10
সমগ্র ম্যাসিডোনিয়া প্রদেশের বিশ্বাসী-ভাইদের প্রতি তোমরা কার্যতঃ তেমন আচরণই করছ। তবুও বন্ধুগণ, আমাদের আবেদন, তোমাদের ভালবাসা আরও বিকশিত হোক।
11
শান্তিতে জীবনযাপন করা, আমাদের নির্দেশ অনুযায়ী নিজেদের কাজে মনোনিবেশ করা এবং পরিশ্রমের দ্বারা উপার্জন করাই হোক তোমাদের জীবনের লক্ষ্য।
12
তাহলে অন্যান্য সমাজের লোকের কাছে তোমরা মর্যাদা পাবে এবং তোমাদের কোন অভাব হবে না।
13
বন্ধুগণ, আমরা চাই না যে পরলোকগতদের সম্পর্কে তোমরা অজ্ঞ থাক কিম্বা অজ্ঞ, আশা-ভরসাহীন লোকদের মত তোমরাও শোক কর।
14
আমরা যেহেতু বিশ্বাস করি যে যীশু মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন, সেইহেতু ঈশ্বর একইভাবে যীশুর পুণ্যে পরলোকগত সকলকেই তাঁরই সঙ্গে নিয়ে আসবেন।
15
ঈশ্বরর প্রতিশ্রুতি অনুসারেই আমরা একথা তোমাদের বলছি যে আমরা যারা জীবিত আছি, যারা প্রভুর পুনরাগমন পর্যন্ত বেঁচে থাকব, তারা কোন মতে পরলোকগতদের আগে স্থান পাব না।
16
যখন উচ্চারিত হবে ঐশী আদেশ, ধ্বনিত হবে প্রধান দূতদের আহ্বান, নিনাদিত হবে ঈশ্বরের তূরীধ্বনি, তখন প্রভু স্বয়ং স্বর্গ থেকে অবতরণ করবেন এবং খ্রীষ্টাশ্রিত মৃতেরা প্রথমে পুনরুত্থিত হবে।
17
তারপরে অবশিষ্ট আমরা যারার জীবিত থাকব তারা অন্তরীক্ষে প্রভুর সঙ্গে মিলিত হবার জন্য তাঁদের সহ্গে মেঘযোগে উন্নীত হব এবং চিরকাল প্রভুর কাছে থাকব।
18
অতএব এই কথা বলে তোমরা পরস্পরকে আশ্বাস দাও।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5