bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Thessalonians 5
1 Thessalonians 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
1
বন্ধুগণ, দিনক্ষণ সম্পর্কে তোমাদের কাছে কিছু লেখার প্রয়োজন নেই,
2
কারণ তোমরা ভাল করেই জান যে, রাত্রে যেভাবে চোর আসে প্রভুর আগমনের দিন তেমনভাবেই উপস্থিত হবে।
3
লোকে যখন বলবে, ‘শান্তিতে নিরাপদে আছি’ তখনই নারীর প্রসব-বেদনার মত অকস্মাৎ তাদের উপরে বিপর্যয় নেমে আসবে, নিষ্কৃতির কোন উপায় থাকবে না।
4
বন্ধুগণ, তোমরা কিন্তু অন্ধকারে নেই, সেইজন্য সেই দিন চোরের মত আচমকা তোমাদের উপর এসে পড়বে না।
5
তোমরা সকলে জ্যোতির সন্তান, দিবালোকের সন্তান। আমরা নিশাচর বা অন্ধকার জগতের লোক নই।
6
সুতরাং আমরা যেন অন্যান্যদের মত নিদ্রিত না থাকি, বরং জাগ্রত ও সংযত থাকি।
7
রাত্রেই লোকে ঘুমায়, রাত্রেই মাতাল হয়।
8
কিন্তু আমরা দিবসের স্বজন বলেই এস, আমরা সংযমী হই, বিশ্বাস ও প্রেমের বক্ষত্রাণ এবং মুক্তির প্রত্যাশার শিরস্ত্রাণ দারণ করি।
9
কারণ ক্রোধের দণ্ডের জন্য নয় বরং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পুণ্যে পরিত্রাণ অর্জনের জন্যই ঈশ্বর আমাদের নির্ধারিত করেছেন।
10
তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, তাই সেই সময়ে জীবিত থাকি বা মৃত হই, আমরা তাঁর আশ্রয়ে জীবনলাভ করব।
11
সুতরাং তোমরা যেমন করছ তেমনভাবেই পরস্পরকে উৎসাহিত কর, একজন অন্যকে গড়ে উঠতে সাহায্য কর।
12
বন্ধুগণ, আমরা তোমাদের অনুরোধ করি, যাঁরা তোমাদের মধ্যে অক্লান্তভাবে কাজ করেন, প্রভুর অধীনে তোমাদের নেতৃত্ব দান করেন ও শিক্ষা দেন, তাঁদের তোমরা স্বীকৃতি দিও।
13
তাঁদের কাজের জন্য তোমরা তাঁদের ভালবাসা ও সর্বশ্রেষ্ঠ সম্মান দিও। নিজেদের মধ্যে শান্তি বজায় রেখো।
14
বন্ধুগণ, আমাদের অনুরোধ, তোমরা অলস ও উচ্ছৃঙ্খলদের অনুযোগ কর, দুর্বল চিত্তদের উৎসাহ দিও, অক্ষমদেরর সাহায্য কর এবং সকলের প্রতি সহিষ্ণু হয়ো।
15
দেখো, কেউ যেন অপকারের প্রতিশোধে কারও অপকার আন করে বরং তোমরা সর্বদা পরস্পরের এবং সকলের মঙ্গল করার চেষ্টা করো।
16
সর্বদা আনন্দ কর,
17
নিয়ত প্রার্থনা কর,
18
সকল অবস্থায় কৃতজ্ঞ থেকো, কারণ খ্রীষ্ট যীশুর আশ্রিত তোমাদের কাছে ঈশ্বর এ-ই চান।
19
পবিত্র আত্মাকে ব্যাহত করো না,
20
প্রত্যাদেশ তুচ্ছ করো না,
21
কিন্তু সব কিছুই যাচাই করে দেখবে এবং যা ভাল তা-ই গ্রহণ করবে।
22
যা কিছু মন্দ তা পরিহার করে চলবে।
23
শান্তির আকর ঈশ্বর স্বয়ং তোমাদের সার্বিকভাবে শুচিশুদ্ধ করুন। তোমাদের দেহ, মন ও আত্মা প্রভু যীশু খ্রীষ্টের আগমনের দিন পর্যন্ত নিখুঁত ও অটুটভাবে রক্ষিত হোক।
24
যিনি তোমাদের আহ্বান করেছেন, তিনি নির্ভরযোগ্য, তিনি অবশ্যই এই কাজ করবেন।
25
বন্ধুগণ, আমাদের জন্য প্রার্থনা কর।
26
পবিত্র প্রীতিচুম্বনে সকল ভ্রাতাকে অভিনন্দন জানাও।
27
প্রভুর দিব্য, এই পত্র যেন সকল ভ্রাতার কাছে পাঠ করা হয়।
28
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মঙ্গল আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
All chapters:
1
2
3
4
5