bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
1 Thessalonians 3
1 Thessalonians 3
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 4 →
1
আমরা যখন আর সহ্য করতে পারলাম না তখন এথেন্স শহরে একা থাকাই স্থির করে আমাদের ভাই তীমথিয়কে পাঠিয়েছিলাম। তিনি খ্রীষ্টের বিষয়ে সুখবর জানাবার কাজে ঈশ্বরের সহকর্মী। আমরা তাঁকে পাঠিয়েছিলাম যেন তিনি তোমাদের বিশ্বাসে স্থির রাখতে ও উৎসাহ দিতে পারেন,
3
যাতে এই সব দুঃখ-কষ্টের মধ্যে তোমরা কেউ পিছিয়ে না যাও। তোমরা নিজেরাই জান যে, দুঃখ-কষ্ট আমাদের জন্য ঠিক করাই আছে।
4
দুঃখ-কষ্ট যে আমাদের উপর আসবেই সেই কথা তোমাদের সংগে থাকবার সময়ে আমরা বারবারই বলেছিলাম, আর তোমরা জান যে, ঠিক তা-ই ঘটেছে।
5
সেইজন্য আমি যখন আর সহ্য করতে পারলাম না তখন বিশ্বাসের দিক থেকে তোমরা কি অবস্থায় আছ তা জানবার জন্যই তীমথিয়কে পাঠিয়েছিলাম। আমার ভয় হচ্ছিল, হয়তো শয়তান তোমাদের লোভ দেখিয়েছে আর আমাদের পরিশ্রম সব নিষ্ফল হয়ে গেছে।
6
এখন তীমথিয় তোমাদের কাছ থেকে আমাদের কাছে ফিরে এসে তোমাদের ভালবাসা ও বিশ্বাস সম্বন্ধে ভাল খবরই দিয়েছেন। তিনি বলেছেন, ভালবাসার মনোভাব নিয়ে তোমরা সব সময় আমাদের মনে করে থাক, আর আমরা যেমন তোমাদের দেখতে চাইছি তেমনি তোমরাও আমাদের দেখতে চাইছ।
7
এইজন্য ভাইয়েরা, তীমথিয়ের মুখে তোমাদের বিশ্বাসের কথা শুনে আমাদের সব যন্ত্রণা ও কষ্টের মধ্যেও আমরা সান্ত্বনা পেয়েছি।
8
প্রভুর উপর তোমাদের বিশ্বাস স্থির থাকলেই আমাদের জীবন ধন্য।
9
তোমাদের দরুন ঈশ্বরের সামনে আমাদের যে আনন্দ, তার বদলে কেমন করে যে তাঁকে তোমাদের জন্য ধন্যবাদ দেব তা আমরা জানি না।
10
আমরা দিনরাত ঈশ্বরের কাছে অন্তর থেকে অনুরোধ জানাচ্ছি যেন আমরা তোমাদের দেখতে পাই এবং তোমাদের বিশ্বাসের মধ্যে যে অভাব আছে তা পূরণ করতে পারি।
11
আমাদের পিতা ও ঈশ্বর নিজে এবং আমাদের প্রভু যীশু যেন তোমাদের কাছে যাবার পথ ঠিক করে দেন।
12
প্রভু করুন, আমরা যেমন তোমাদের ভালবাসি ঠিক তেমনি করে তোমাদেরও একের প্রতি অন্যের, এমন কি, সকলের প্রতি ভালবাসা যেন বেড়ে উঠে উপ্চে পড়ে।
13
তাহলে তিনি তোমাদের অন্তর স্থির করবেন, যাতে আমাদের প্রভু যীশু যখন তাঁর নিজের সমস্ত লোকদের সংগে নিয়ে আসবেন তখন আমাদের পিতা ও ঈশ্বরের সামনে তোমরা নিখুঁত এবং পবিত্র হও।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5