bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
1 Thessalonians 5
1 Thessalonians 5
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
1
ভাইয়েরা, কোন্ সময় আর কি রকম সময়ে তা ঘটবে সেই সম্বন্ধে তোমাদের কাছে কিছু লিখবার দরকার নেই। তোমরা নিজেরাই ভাল করে জান যে, রাতের বেলা যেভাবে চোর আসে প্রভুর সেই দিনটিও সেইভাবেই আসবে।
3
যখন লোকে বলবে, “শান্তি হয়েছে, ভয়ের কিছু নেই,” তখন গর্ভবতী স্ত্রীলোকের হঠাৎ প্রসব-বেদনা উঠবার মত করে ঐ লোকদের সর্বনাশ হবে। তারা কিছুতেই রক্ষা পাবে না।
4
কিন্তু ভাইয়েরা, তোমরা তো অন্ধকারে বাস করছ না যে, সেই দিনটা চোরের মত তোমাদের উপর এসে পড়বে। তোমরা তো সবাই আলোর ও দিনের লোক। আমরা রাতের বা অন্ধকারের লোক নই।
6
সেইজন্য অন্যদের মত যেন আমরা না ঘুমাই, বরং জেগে থাকি এবং নিজেদের দমনে রাখি।
7
যারা ঘুমায় তারা রাতেই ঘুমায়, আর যারা মাতাল হয় তারা রাতেই মাতাল হয়।
8
আমরা কিন্তু দিনের লোক; কাজেই বুক রক্ষার জন্য বিশ্বাস ও ভালবাসা দিয়ে বুক ঢেকে এবং মাথা রক্ষার জন্য উদ্ধারের নিশ্চয়তা মাথায় দিয়ে এস, আমরা নিজেদের দমনে রাখি।
9
শাস্তি পাবার জন্য নয় বরং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে উদ্ধার পাবার জন্যই ঈশ্বর আমাদের ঠিক করে রেখেছেন।
10
খ্রীষ্ট আমাদের জন্য মরেছিলেন, যাতে আমরা বাঁচি বা মরি, আমরা যেন তাঁরই সংগে জীবিত থাকতে পারি।
11
এইজন্য তোমরা এখন যেমন করছ তেমনি করে একে অন্যকে উৎসাহ দান করতে ও একে অন্যকে গড়ে তুলতে থাক।
12
ভাইয়েরা, আমরা তোমাদের অনুরোধ করছি, যাঁরা তোমাদের মধ্যে পরিশ্রম করেন, প্রভুর হয়ে তোমাদের পরিচালনা করেন এবং তোমাদের উপদেশ দিয়ে থাকেন, তাঁদের সম্মান কোরো।
13
তাঁরা যা করছেন তার জন্য ভালবাসার মনোভাব নিয়ে তাঁদের তোমরা বিশেষভাবে শ্রদ্ধা কোরো। তোমরা নিজেদের মধ্যে শান্তিতে থেকো।
14
ভাইয়েরা, আমরা তোমাদের এই উপদেশ দিচ্ছি-যারা অলস তাদের সাবধান কোরো; যাদের সাহস নেই তাদের সাহস দিয়ো; যারা দুর্বল তাদের সাহায্য কোরো এবং সকলকে ধৈর্যের সংগে সহ্য কোরো।
15
দেখো, অন্যায়ের বদলে কেউ যেন অন্যায় না করে। তোমরা সব সময় একে অন্যের, এমন কি, অন্য সকলের মংগল করবার চেষ্টা কোরো।
16
সব সময় আনন্দিত থেকো,
17
সব সময় প্রার্থনা কোরো,
18
আর সব অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ো; কারণ খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তা-ই ঈশ্বরের ইচ্ছা।
19
পবিত্র আত্মাকে নিভিয়ে ফেলো না।
20
যাঁরা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলেন তাঁদের কথা তুচ্ছ কোরো না, বরং সব কিছু যাচাই করে দেখো।
21
যা ভাল তা ধরে রেখো,
22
আর সব রকম মন্দ থেকে দূরে থেকো।
23
শান্তিদাতা ঈশ্বর নিজেই তোমাদের সম্পূর্ণভাবে পবিত্র করুন, আর আমাদের প্রভু যীশু খ্রীষ্ট আসবার সময়ে তোমাদের সম্পূর্ণ দেহ-আত্মা- মন নির্দোষ রাখুন।
24
মনে রেখো, যিনি তোমাদের ডেকেছেন তিনি নির্ভরযোগ্য; তিনি নিশ্চয়ই তা করবেন।
25
ভাইয়েরা, আমাদের জন্য প্রার্থনা কোরো।
26
ভালবাসার মনোভাব নিয়ে সকলকে শুভেচ্ছা জানায়ো।
27
আমি প্রভুর নামে তোমাদের এই আদেশ দিচ্ছি যে, এই চিঠি যেন সব ভাইদের কাছে পড়ে শুনানো হয়।
28
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দয়া তোমাদের সংগে থাকুক।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
All chapters:
1
2
3
4
5