1 Chronicles 1:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবরের দুই পুত্র, একজনের নাম পেলগ (বিভাগ), কেননা সেই সময় দুনিয়া বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম ইয়াকতান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবরের দুটি ছেলের জন্ম হল: একজনের নাম দেওয়া হল পেলগ, কারণ তাঁর সময়কালেই পৃথিবী বিভিন্ন ভাষাবাদী জাতির আধারে বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম দেওয়া হল যক্তন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবরের দুই পুত্র, একটীর নাম পেলগ [বিভাগ], কেননা তৎকালে পৃথিবী বিভক্ত হইল; তাঁহার ভ্রাতার নাম যক্তন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবরের দুই পুত্র, একটির নাম পেলগ [বিভাগ], কেননা সেই সময় পৃথিবী বিভক্ত হইল; তাঁহার ভ্রাতার নাম যক্তন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এবরের দু’টি ছেলে হয়েছিল। তাদের একজনের নাম ছিল পেলগ; তার সময়ে পৃথিবী ভাগ হয়েছিল বলেই তার এই নাম দেওয়া হয়েছিল। পেলগের ভাইয়ের নাম ছিল যক্তন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবেরের দু’টি ছেলে হয়েছিল। তাদের একজনের নাম ছিল ফালেজ; তার সময়ে দুনিয়া ভাগ হয়েছিল বলেই তার এই নাম দেওয়া হয়েছিল। ফালেজের ভাইয়ের নাম ছিল ইয়াকতান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবরের দুই পুত্র—একজনের নাম পেলগ, অর্থাৎ বিভাগ। এঁর আমলে পৃথিবীর অধিবাসীরী বিভক্ত হয়। এঁর ভাইয়ের নাম যক্তন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবরের দুই পুত্রের একজনের নাম ছিল পেলগ, কারণ তাঁর জন্মের পর থেকেই পৃথিবীর লোকরা বিভিন্ন ভাষাগোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়| পেলগের ভাইয়ের নাম ছিল যক্তন| (
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবারের দুইটি ছেলে হয়েছিল। তাদের এক জনের নাম পেলগ (বিভাগ); কারণ তার দিনের পৃথিবী ভাগ হয়েছিল; তাঁর ভাইয়ের নাম ছিল যক্তন।