1 Chronicles 1:43 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-ইসরাইলদের উপরে কোন বাদশাহ্‌ রাজত্ব করার আগে এই বাদশাহ্‌রা ইদোম দেশের বাদশাহ্‌ ছিলেন; বিয়োরের পুত্র বেলা; তাঁর রাজধানীর নাম দিন্‌হাবা;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনও ইস্রায়েলী রাজা রাজত্ব করার আগে যে রাজারা ইদোমে রাজত্ব করে গেলেন, তারা হলেন: বিয়োরের ছেলে বেলা, যাঁর রাজধানী নগরের নাম দেওয়া হল দিনহাবা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-সন্তানদের উপরে কোন রাজা রাজত্ব করিবার পূর্ব্বে ইহাঁরা ইদোম দেশের রাজা ছিলেন; বিয়োরের পুত্র বেলা; তাঁহার রাজধানীর নাম দিন্‌হাবা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-সন্তানদের উপরে কোন রাজা রাজত্ব করিবার পূর্বে এই রাজগণেরা ইদোম দেশের রাজা ছিলেন; বিয়োরের পুত্র বেলা; তাঁহার রাজধানীর নাম দিন্‌হাবা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের মধ্যে রাজশাসন আরম্ভ হবার আগে ইদোম দেশে যে সব রাজারা রাজত্ব করেছিলেন তাঁদের নাম এই: বিয়োরের ছেলে বেলা। তাঁর রাজধানীর নাম ছিল দিন্‌হাবা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের মধ্যে রাজশাসন শুরুহবার আগে ইদোম দেশে যে সব বাদশাহ্‌রা রাজত্ব করেছিলেন তাঁদের নাম এই: বাউরের ছেলে বেলা। তাঁর রাজধানীর নাম ছিল দিন্‌হাবা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আগে নিম্নলিখিত নৃপতিবৃন্দ ইদোম দেশে ক্রমান্বয়ে রাজত্ব করেনঃ বিয়োরের পুত্র বেলা। এঁর রাজধানী ছিল দিনহাবাহ্‌তে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলে রাজতন্ত্র চালু হবার বহু আগে থেকেই ইদোমে রাজতন্ত্র প্রচলিত ছিল| নীচে ইদোমের রাজাদের পরিচয় দেওয়া হল: ইদোমের প্রথম রাজা ছিলেন বিয়োরের পুত্র বেলা| বেলার রাজধানীর নাম ছিল দিন্হাবা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলীয়দের উপরে কোনো রাজা রাজত্ব করবার আগে এরা ইদোম দেশের রাজা ছিলেন; বিয়োরের ছেলে বেলা। তাঁর রাজধানীর নাম ছিল দিনহাবা।