1 Chronicles 1:46 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হূশম মারা যাওয়ার পর বদদের পুত্র যে হদদ্ মোয়াব দেশে মাদিয়ানকে আঘাত করেছিলেন, তিনি তাঁর পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম অবীৎ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হূশম যখন মারা যান, বেদদের ছেলে সেই হদদ তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন, যিনি মোয়াব দেশে মিদিয়নীয়দের পরাজিত করলেন। তাঁর নগরের নাম দেওয়া হল অবীৎ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হূশম মরিলে পর বদদের পুত্র যে হদদ মোয়াব ক্ষেত্রে মিদিয়নকে আঘাত করিয়াছিলেন, তিনি তাঁহার পদে রাজত্ব করেন; তাঁহার রাজধানীর নাম অবীৎ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হূশম মারা গেলে পর বদদের পুত্র যে হদদ্ মোয়াব ক্ষেত্রে মিদিয়নকে আঘাত করিয়াছিলেন, তিনি তাঁহার পদে রাজত্ব করেন; তাঁহার রাজধানীর নাম অবীৎ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হূশমের মৃত্যুর পরে তাঁর জায়গায় বদদের ছেলে হদদ্ রাজা হয়েছিলেন। তিনি মোয়াব দেশে মিদিয়নীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হূশমের ইন্তেকালের পরে তাঁর জায়গায় বদদের ছেলে হদদ্ বাদশাহ্ হয়েছিলেন। তিনি মোয়াব দেশে মাদিয়ানীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হুশমের পর রাজা হন বদদের পুত্র হদদ। ইনি মোয়াবের যুদ্ধে মিদিয়নীদের পরাজিত করেন। এঁর রাজধানী ছিল অবিৎ-এ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হূশম মারা গেলে তাঁর জায়গায় বদদের পুত্র হদদ নতুন রাজা হলেন| তাঁর রাজধানীর নাম ছিল অবীত্| তিনি মোয়াবীয়দের দেশে মিদিয়নকে যুদ্ধে পরাজিত করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হূশমের মৃত্যুর পরে তাঁর জায়গায় বদদের ছেলে হদদ্ রাজা হয়েছিলেন। তিনি মোয়াব দেশে মিদিয়নীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ।