1 Chronicles 10:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফিলিস্তিনীরা ইসরাইলের সঙ্গে যুদ্ধ করেছিল, আর ইসরাইলের লোকেরা ফিলিস্তিনীদের সম্মুখ থেকে পালিয়ে গেল এবং গিল্বোয় পর্বতে আহত হয়ে পড়তে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে ফিলিস্তিনীরা ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছিল; ইস্রায়েলীরা তাদের সামনে থেকে পালিয়ে গেল, ও অনেকেই গিলবোয় পর্বতে মারা পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পলেষ্টীয়েরা ইস্রায়েলের সহিত যুদ্ধ করিয়াছিল, আর ইস্রায়েলের লোকেরা পলেষ্টীয়দের সম্মুখ হইতে পলায়ন করিল, এবং গিল্বোয় পর্ব্বতে আহত হইয়া পড়িতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পলেষ্টীয়েরা ইস্রায়েলের সহিত যুদ্ধ করিয়াছিল, আর ইস্রায়েলের লোকেরা পলেষ্টীয়দের সম্মুখ হইতে পলায়ন করিল, এবং গিল্বোয় পর্বতে আহত হইয়া পড়িতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একবার পলেষ্টীয়েরা ইস্রায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করল আর ইস্রায়েলীয়েরা তাদের সামনে থেকে পালিয়ে গেল। তাদের মধ্যে অনেকে গিল্বোয় পাহাড়ে পলেষ্টীয়দের হাতে মারা পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একবার ফিলিস্তিনীরা বনি-ইসরাইলদের বিরুদ্ধে যুদ্ধ করল আর বনি-ইসরাইলরা তাদের সামনে থেকে পালিয়ে গেল। তাদের মধ্যে অনেকে গিল্বোয় পাহাড়ে ফিলিস্তিনীদের হাতে মারা পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনীরা গিলবোয়া পাহাড়ে ইসরায়েলীদের আক্রমণ করল। এই যুদ্ধে বহু ইসরায়েলী নিহত হল। অবশিষ্টরা রাজা শৌল ও তাঁর পুত্রদের সঙ্গে পালিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা ইস্রায়েলীয় লোকদের সঙ্গে যুদ্ধ করতে এলে ইস্রায়েলীয়রা পালিয়ে গিয়েছিল| গিল্বোয় পাহাড়ে মারাও গিয়েছিল অনেকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একবার পলেষ্টীয়েরা ইস্রায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করল আর ইস্রায়েলীয়েরা পলেষ্টীয়দের সামনে থেকে পালিয়ে গেল এবং গিল্বোয় পর্বতে আহত হয়ে পড়তে লাগল।