1 Chronicles 10:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সবাই শক্তি সঞ্চয় করলো; এবং তালুতের দেহ ও তাঁর পুত্রদের দেহ তুলে যাবেশে নিয়ে এসে তাঁদের অস্থি যাবেশস্থ এলা গাছের তলে পুঁতে রাখল। পরে সাত দিন রোজা রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তাদের সব অসমসাহসী লোকজন গিয়ে শৌল ও তাঁর ছেলেদের শবদেহগুলি যাবেশে তুলে এনেছিল। পরে তারা তাদের অস্থি যাবেশে বিশাল সেই গাছটির তলায় কবর দিয়েছিল, ও সাত দিন তারা উপবাস রেখেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সমস্ত বিক্রমশালী লোক উঠিল, এবং শৌলের দেহ ও তাঁহার পুত্রগণের দেহ তুলিয়া যাবেশে লইয়া আসিয়া তাঁহাদের অস্থি যাবেশস্থ এলা বৃক্ষের তলে পুঁতিয়া রাখিল। পরে সাত দিবস উপবাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সমস্ত বিক্রমশালী লোক উঠিল, এবং শৌলের দেহ ও তাঁহার পুত্রগণের দেহ তুলিয়া যাবেশে লইয়া আসিয়া তাঁহাদের অস্থি যাবেশস্থ এলা বৃক্ষের তলে কবরস্থ করিল। পরে সাত দিবস উপবাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেখানকার বীর সৈন্যেরা গিয়ে শৌল ও তাঁর ছেলেদের মৃতদেহগুলো যাবেশে নিয়ে আসল। যাবেশের এলোন গাছটার তলায় তারা তাঁদের হাড়গুলো কবর দিল এবং সাত দিন উপবাস করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেখানকার বীর সৈন্যেরা গিয়ে তালুত ও তাঁর ছেলেদের লাশগুলো যাবেশে নিয়ে আসল। যাবেশের এলোন গাছটার তলায় তারা তাঁদের হাড়গুলো দাফন করল এবং সাত দিন রোজা রাখল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের বীর যোদ্ধারা একজোট হয়ে সেখানে গিয়ে শৌল ও তাঁর পুত্রদের মৃতদেহ যাবেশে এনে একটি ওক গাছের তলায় তাঁদের কবর দিল এবং সাত দিন উপবাস করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তারা শহরের সাহসী লোকদের রাজা ও রাজপুত্রদের মৃতদেহ ফেরত আনতে পাঠাল| যাবেশ-গিলিয়দে রাজা ও রাজপুত্রদের মৃতদেহ নিয়ে আসার পর তারা চার জনকেই যাবেশে একটা বড় গাছের তলায় সমাধিস্থ করে সাত দিন ধরে শোক প্রকাশ এবং উপোস করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেখানকার বীর সৈন্যেরা গিয়ে শৌল ও তাঁর ছেলেদের মৃতদেহগুলো যাবেশে নিয়ে এল। যাবেশের এলা গাছের তলায় তারা তাঁদের হাড়গুলো কবর দিল এবং সাত দিন উপবাস করল।