1 Chronicles 10:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তালুত মাবুদের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করার কারণে ইন্তেকাল করলেন; কারণ তিনি মাবুদের কালাম পালন করেন নি; আবার তিনি অনুসন্ধানের জন্য গুনিণদের কাছে মন্ত্রণা জিজ্ঞাসা করেছিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল মারা গেলেন কারণ তিনি সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হলেন; তিনি সদাপ্রভুর বাক্য পালন করেননি এবং এমনকি পরিচালনা লাভের জন্য এক প্রেতমাধ্যমেরও সাহায্য নিয়েছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে শৌল সদাপ্রভুর বিরুদ্ধে কৃত সত্যলঙ্ঘন হেতু মরিলেন; কারণ তিনি সদাপ্রভুর বাক্য পালন করেন নাই; আবার তিনি অনুসন্ধান জন্য ভূতড়িয়ার কাছে মন্ত্রণা জিজ্ঞাসা করিয়াছিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে শৌল সদাপ্রভুর বিরুদ্ধে কৃত সত্যলঙ্ঘন হেতু মরিলেন; কারণ তিনি সদাপ্রভুর বাক্য পালন করেন নাই; আবার তিনি অনুসন্ধানের জন্য ভূতড়িয়ার কাছে মন্ত্রণা জিজ্ঞাসা করিয়াছিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হয়েছিলেন বলে শৌল মারা গেলেন। তিনি সদাপ্রভুর কথা মেনে চলেন নি; এমন কি, সদাপ্রভুর কাছ থেকে পরামর্শ না চেয়ে তিনি মন্দ আত্মার সংগে সম্বন্ধ রাখা লোকের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। সেইজন্যই সদাপ্রভু তাঁর মৃত্যু ঘটালেন এবং রাজ্যটা যিশয়ের ছেলে দায়ূদের হাতে তুলে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের প্রতি বেঈমানী করেছিলেন বলে তালুত মারা গেলেন। তিনি মাবুদের কথা মেনে চলেন নি; এমন কি, মাবুদের কাছ থেকে পরামর্শ না চেয়ে তিনি ভূতদের সংগে সম্বন্ধ রাখা লোকের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। সেইজন্যই মাবুদ তাঁর মৃত্যু ঘটালেন এবং রাজ্যটা ইয়াসির ছেলে দাউদের হাতে তুলে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বর প্রভুর কাচে অবিশ্বস্ততার জন্য শৌলের মৃত্যু হল। প্রভুর নির্দেশ না চেয়ে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রতি অনুগত না হওয়ার কারণেই এবং প্রভুর বাণী উপেক্ষা করার জন্যই শৌলের মৃত্যু হয়েছিল| প্রভুর উপদেশ নেবার পরিবর্তে শৌল এক মাধ্যমের কাছে পরামর্শের জন্য যেতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হয়েছিলেন বলে শৌল মারা গেলেন। তিনি সদাপ্রভুর কথা মেনে চলেন নি; এমন কি, সদাপ্রভুর কাছ থেকে পরামর্শ না চেয়ে তিনি এই রূপে পরামর্শ নিয়েছিলেন যে ভুতড়িয়ার কাছে।