1 Chronicles 10:14 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের কাছে অনুসন্ধান করেন নি; সেজন্য তিনি তাঁকে হত্যা করলেন এবং রাজ্য হস্তান্তর করে ইয়াসির পুত্র দাউদকে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সদাপ্রভুর কাছে খোঁজ নেননি। তাই সদাপ্রভু তাঁর মৃত্যু ঘটিয়েছিলেন এবং রাজ্যের ভার তাঁর হাত থেকে ছিনিয়ে নিয়ে যিশয়ের ছেলে দাউদের হাতে তুলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর কাছে অনুসন্ধান করেন নাই; তজ্জন্য তিনি তাঁহাকে বধ করিলেন, এবং রাজ্য হস্তান্তর করিয়া যিশয়ের পুত্র দায়ূদকে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর কাছে অনুসন্ধান করেন নাই; তজ্জন্য তিনি তাঁহাকে বধ করিলেন, এবং রাজ্য হস্তান্তর করিয়া যিশয়ের পুত্র দায়ূদকে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রেতচর্চার মাধ্যমে তিনি নিজের কর্তব্য স্থির করতেন। এই ভাবে তিনি প্রভুর আদেশ অমান্য করেছিলেন। সেইজন্য প্রভু পরমেশ্বর তাঁর প্রাণ নাশ করলেন এবং যিশয়ের পুত্র দাউদের হাতে তাঁর রাজ্য তুলে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসব কারণেই প্রভু রাজা শৌলের মৃত্যু ঘটিয়ে যিশয়ের পুত্র দায়ুদের হাতে রাজ্য তুলে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্যই সদাপ্রভু তাঁর মৃত্যু ঘটালেন এবং রাজ্যটা যিশয়ের ছেলে দায়ূদের হাতে তুলে দিলেন।