1 Chronicles 10:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফিলিস্তিনীরা তালুত ও তাঁর পুত্রদের পেছন পেছন তাড়া করলো; এবং ফিলিস্তিনীরা তালুতের পুত্র যোনাথন, অবীনাদব ও মল্কীশূয়কে হত্যা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনীরা বীর-বিক্রমে শৌল ও তাঁর ছেলেদের পিছু ধাওয়া করল, এবং তারা তাঁর ছেলে যোনাথন, অবীনাদব ও মল্কীশূয়কে হত্যা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পলেষ্টীয়েরা শৌলের ও তাঁহার পুত্রগণের পশ্চাতে পশ্চাতে তাড়া করিল; এবং পলেষ্টীয়েরা যোনাথন, অবীনাদব ও মল্কী-শূয়কে, শৌলের পুত্রদিগকে, বধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পলেষ্টীয়েরা শৌলের ও তাঁহার পুত্রগণের পশ্চাতে পশ্চাতে তাড়া করিল; এবং পলেষ্টীয়েরা যোনাথন, অবীনাদব ও মল্কীশূয়কে, শৌলের পুত্রদিগকে, বধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পলেষ্টীয়েরা শৌল ও তাঁর ছেলেদের পিছনে তাড়া করে গিয়ে তাঁর ছেলে যোনাথন, অবীনাদব ও মল্কী-শূয়কে মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিলিস্তিনীরা তালুত ও তাঁর ছেলেদের পিছনে তাড়া করে গিয়ে তাঁর ছেলে যোনাথন, অবীনাদব ও মল্কী-শূয়কে হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ফিলিস্তিনীরা তাদের তাড়া করে শৌলের তিন পুত্র যোনাথন, অবিনাদব ও মলকিশুয়াকে হত্যা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা রাজা শৌল ও তাঁর পুত্রদের পেছনে ধাওয়া করে শেষ পর্যন্ত তাঁদের ধরে ফেলে হত্যাও করেছিল| শৌলের তিন পুত্র যোনাথন, অবীনাদব ও মল্কি-শূয় পলেষ্টীয়দের হাতে মারা পড়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পলেষ্টীয়েরা শৌল ও তাঁর ছেলেদের পিছনে পিছনে তাড়া করে তাঁর ছেলে যোনাথন, অবীনাদব ও মল্কীশূয়কে মেরে ফেলল।