1 Chronicles 10:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুতের বিরুদ্ধে ঘোরতর যুদ্ধ হল, আর তীরন্দাজেরা তার নাগাল পেল; সেই তীরন্দাজদের দ্বারা সাংঘাতিকভাবে আহত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলের চারপাশে যুদ্ধ চরম আকার নিয়েছিল, এবং তীরন্দাজেরা আচমকা তাঁর কাছে এসে তাঁকে আহত করে ফেলেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌলের বিরুদ্ধে ঘোরতর সংগ্রাম হইল, আর ধনুর্দ্ধরেরা তাঁহার লাগাল পাইল; সেই ধনুর্দ্ধরদের হইতে শৌল ত্রাসযুক্ত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌলের বিরুদ্ধে ঘোরতর সংগ্রাম হইল, আর ধনুর্ধরেরা তাঁহার নাগাল পাইল; সেই ধনুর্ধরদের হইতে শৌল ত্রাসযুক্ত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর শৌলের বিরুদ্ধে আরও ভীষণভাবে যুদ্ধ চলতে লাগল। ধনুকধারী সৈন্যেরা তাঁকে দেখতে পেয়ে আঘাত করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তালুতের বিরুদ্ধে আরও ভীষণভাবে যুদ্ধ চলতে লাগল। ধনুকধারী সৈন্যেরা তাঁকে দেখতে পেয়ে আঘাত করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌলকে ঘিরে আক্রমণ জোরদার হয়ে উঠল। তিনি শত্রুপক্ষের শরবিদ্ধ হয়ে সাংঘাতিক ভাবে আহত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং শৌলের চারপাশে যুদ্ধ তীব্র হয়ে ওঠে এবং শৌলকে পলেষ্টীয় তীরন্দাজরা তীর ছুঁড়ে আহত করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর শৌলের বিরুদ্ধে আরও ভীষণভাবে যুদ্ধ চলতে লাগল। তীরন্দাজেরা তাকে দেখতে পেল। তীরন্দাজেরা কারণে শৌলের ভীষণ ভয় উপস্থিত হল।