1 Chronicles 10:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তালুত তাঁর অস্ত্রবাহককে বললেন, তোমার তলোয়ার খোল, তা দ্বারা আমাকে বিদ্ধ কর; নতুবা কি জানি, ঐ খৎনা-না-করানো লোকেরা এসে আমার অপমান করবে। কিন্তু তাঁর অস্ত্রবাহক তা করতে চাইল না, কারণ সে ভীষণ ভয় পেয়েছিল; অতএব তালুত তার তলোয়ার নিয়ে নিজেই তার উপরে পড়লেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল তাঁর অস্ত্র বহনকারী লোকটিকে বললেন, “তোমার তরোয়াল টেনে বের করে, সেটি দিয়ে আমাকে ছিন্নভিন্ন করে দাও, তা না হলে সুন্নত না করা এইসব লোকজন এসে আমাকে অপমানিত করবে।” কিন্তু তাঁর অস্ত্র বহনকারী লোকটি ভয় পেয়ে গেল ও সে কাজটি সে করতে চায়নি; তাই শৌল নিজের তরোয়ালটি বের করে সেটির উপর নিজেই পড়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শৌল আপন অস্ত্রবাহককে কহিলেন, তোমার খড়্গ খুল, উহা দ্বারা আমাকে বিদ্ধ কর; নতুবা কি জানি, ঐ অচ্ছিন্নত্বকেরা আসিয়া আমার অপমান করিবে। কিন্তু তাঁহার অস্ত্রবাহক তাহা করিতে চাহিল না, কারণ সে অতিশয় ভীত হইয়াছিল; অতএব শৌল তাহার খড়্গ লইয়া আপনি তাহার উপরে পড়িলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌল আপন অস্ত্রবাহককে কহিলেন, তোমার খড়্গ খুল, উহা দ্বারা আমাকে বিদ্ধ কর; নতুবা কি জানি, ঐ অচ্ছিন্নত্বকেরা আসিয়া আমাকে অপমান করিবে। কিন্তু তাঁহার অস্ত্রবাহক তাহা করিতে চাহিল না, কারণ সে অতিশয় ভীত হইয়াছিল; অতএব শৌল তাঁহার খড়্গ লইয়া আপনি তাহার উপরে পড়িলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তখন তাঁর অস্ত্র বহনকারী লোকটিকে বললেন, “তোমার তলোয়ার বের করে আমার দেহটা এফোঁড়-ওফোঁড় করে দাও। তা না হলে ঐ সুন্নত-না-করানো লোকেরা এসে আমাকে অপমান করবে।” কিন্তু তাঁর অস্ত্র বহনকারী লোকটি তা করতে রাজী হল না, কারণ সে খুব ভয় পেয়েছিল। তখন শৌল তাঁর নিজের তলোয়ার নিয়ে নিজেই তার উপরে পড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তখন তাঁর অস্ত্র বহনকারী লোকটিকে বললেন, “তোমার তলোয়ার বের করে আমার শরীরটা এফোঁড়-ওফোঁড় করে দাও। তা না হলে ঐ খৎনা-না-করানো লোকেরা এসে আমাকে অপমান করবে।” কিন্তু তাঁর অস্ত্র বহনকারী লোকটি তা করতে রাজী হল না, কারণ সে খুব ভয় পেয়েছিল। তখন তালুত তাঁর নিজের তলোয়ার নিয়ে নিজেই তার উপরে পড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তখন তাঁর অস্ত্রবাহককে বললেন, তোমার তরবারি বার করে আমাকে হত্যা কর। নইলে ঐ ম্লেচ্ছরা এসে আমাকে হেনস্তা করবে। কিন্তু তাঁর অস্ত্রবাহক এ কাজ করতে ভয় পেল। শৌল তখন নিজের তরবারি বার করে তার উপরে ঝাঁপিয়ে পড়লেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা শৌল তখন তাঁর অস্ত্রবাহককে বললেন, “তুমি তরবারি বের করে নিজের হাতে আমায় হত্যা কর| তাহলে আর এই ভিন্দেশীরা এসে আমায় নিয়ে মস্করা করতে বা আমায় আঘাত করতে পারবে না|” কিন্তু রাজার অস্ত্রবাহক মহারাজকে হত্যা করতে ভয় পেল| তাই শৌল তখন নিজের তরবারি দিয়েই আত্মহত্যা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌল তখন তাঁর অস্ত্র বহনকারী লোকটিকে বললেন, “তোমার তলোয়ার বের কর এবং আমার দেহে বিঁধিয়ে দাও; তা না হলে ঐ অচ্ছিন্নত্বক লোকেরা এসে আমাকে অপমান করবে।” কিন্তু তাঁর অস্ত্র বহনকারী লোকটি তা করতে রাজি হল না, কারণ সে খুব ভয় পেয়েছিল। তখন শৌল তাঁর নিজের তলোয়ার নিয়ে নিজেই তার উপরে পড়লেন।