1 Chronicles 10:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যেসব ইসরাইল লোক উপত্যকায় ছিল, তারা যখন দেখতে পেল যে, লোকেরা পালিয়ে গেছে এবং তালুত ও তাঁর পুত্ররাও মারা গেছেন, তখন তারা তাদের সমস্ত নগর পরিত্যাগ করে পালিয়ে গেল; আর ফিলিস্তিনীরা এসে সেসব নগরে বাস করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উপত্যকায় বসবাসকারী ইস্রায়েলীরা সবাই যখন দেখেছিল যে সৈন্যদল পালিয়েছে এবং শৌল ও তাঁর ছেলেরা মারা গিয়েছেন, তখন তারাও নিজেদের নগরগুলি ছেড়ে পালিয়ে গেল। ফিলিস্তিনীরা এসে তখন সেই নগরগুলি দখল করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যে সকল ইস্রায়েল লোক তলভূমিতে ছিল, তাহারা যখন দেখিতে পাইল যে, লোকেরা পলায়ন করিয়াছে, এবং শৌল ও তাঁহার পুত্রগণও মরিয়াছেন, তখন তাহারা আপনাদের নগর সকল পরিত্যাগ করিয়া পলায়ন করিল; আর পলেষ্টীয়েরা আসিয়া সেই সকল নগরে বাস করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যে সকল ইস্রায়েল লোক তলভূমিতে ছিল, তাহারা যখন দেখিতে পাইল যে, লোকেরা পলায়ন করিয়াছে, এবং শৌল ও তাঁহার পুত্রগণও মরিয়াছেন, তখন তাহারা আপনাদের নগর সকল পরিত্যাগ করিয়া পলায়ন করিল; আর পলেষ্টীয়েরা আসিয়া সেই সকল নগরে বাস করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব ইস্রায়েলীয় সেই সময় উপত্যকায় ছিল তারা যখন দেখল যে, ইস্রায়েলীয় সৈন্যেরা পালিয়ে গেছে এবং শৌল ও তাঁর ছেলেরা মারা পড়েছেন তখন তারাও তাদের গ্রামগুলো ছেড়ে পালিয়ে গেল, আর পলেষ্টীয়েরা এসে সেই সব গ্রাম দখল করে নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব ইসরাইলীয় সেই সময় উপত্যকায় ছিল তারা যখন দেখল যে, ইসরাইলীয় সৈন্যেরা পালিয়ে গেছে এবং তালুত ও তাঁর ছেলেরা মারা পড়েছেন তখন তারাও তাদের গ্রামগুলো ছেড়ে পালিয়ে গেল, আর ফিলিস্তিনীরা এসে সেই সব গ্রাম দখল করে নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেজ্‌রিল উপত্যকার অধিবাসী ইসরায়েলীরা যখন শুনল যে ইসরায়েলী সৈন্যরা পলাতক এবং শৌল ও তাঁর পুত্রেরা মৃত, তখন তারাও তাদের এলাকা ছেড়ে পালিয়ে গেল। ফিলিস্তিনীরা সেখানে এসে বাস করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমতল ভূমিতে বসবাসকারী ইস্রায়েলের বাসিন্দারা দেখল তাদের সেনাবাহিনী রণক্ষেত্র ছেড়ে পালিয়েছে আর রাজা শৌল ও তাঁর তিন পুত্র মারা গিয়েছে| তখন তারাও তাদের শহর ছেড়ে পালাল| পলেষ্টীয়রা সেই সমস্ত শহর দখল করে সেখানে বাস করতে শুরু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেসব ইস্রায়েলীয় লোক সেই দিন উপত্যকায় ছিল, তারা যখন দেখল যে, লোকেরা পালিয়ে গেছে এবং শৌল ও তাঁর ছেলেরা মারা পড়েছেন তখন তারাও তাদের নগরগুলো ছেড়ে পালিয়ে গেল, আর পলেষ্টীয়েরা এসে সেই সব নগরে বাস করতে লাগল।