1 Chronicles 10:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরদিন ফিলিস্তিনীরা নিহত লোকদের সাজ-পোশাক খুলে নিতে এসে গিল্বোয় পর্বতে তালুত ও তাঁর পুত্রদের লাশ দেখতে পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন ফিলিস্তিনীরা যখন মৃতদেহগুলি থেকে সাজসজ্জা খুলে নিতে এসেছিল, তারা শৌল ও তাঁর ছেলেদের গিলবোয় পর্বতে মরে পড়ে থাকতে দেখেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরদিন পলেষ্টীয়েরা নিহত লোকদের সজ্জাদি খুলিয়া লইতে আসিয়া গিল্বোয় পর্ব্বতে পতিত শৌলকে ও তাঁহার পুত্রদিগকে দেখিতে পাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরদিন পলেষ্টীয়েরা নিহত লোকদের সজ্জাদি খুলিয়া লইতে আসিয়া গিল্বোয় পর্বতে পতিত শৌলকে ও তাঁহার পুত্রদিগকে দেখিতে পাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের দিন পলেষ্টীয়েরা মৃত লোকদের সব কিছু লুট করতে এসে দেখল গিলবোয় পাহাড়ের উপরে শৌল ও তাঁর ছেলেদের মৃতদেহ পড়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের দিন ফিলিস্তিনীরা মৃত লোকদের সব কিছু লুট করতে এসে দেখল গিলবোয় পাহাড়ের উপরে তালুত ও তাঁর ছেলেদের লাশ পড়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুদ্ধের পরের দিন ফিলিস্তিনীরা নিহতদের সাজ-সরঞ্জাম লুঠ করতে এসে গিলবোয়া পাহাড়ের উপর শৌল ও তাঁর পুত্রদের মৃতদেহ দেখতে পেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরের দিন পলেষ্টীয়রা মৃতদেহ থেকে দামী জিনিসপত্র খুলে নিতে এসে গিল্বোয় পর্বতে রাজা শৌল ও তাঁর তিন পুত্রের মৃতদেহ খুঁজে পেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরের দিন পলেষ্টীয়েরা মৃত লোকদের সব কিছু লুট করতে এসে দেখল গিলবোয় পর্বতের উপরে শৌল ও তাঁর ছেলেদের মৃতদেহ পড়ে আছে।