1 Chronicles 10:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা তাঁর সাজ-পোশাক খুলে তাঁর মুণ্ড ও সাজ-পোশাক নিল এবং তাদের দেব-মূর্তি ও জনগণকে শুভবার্তা জ্ঞাপন করার জন্য ফিলিস্তিনীদের দেশের সর্বত্র প্রেরণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাঁর সাজসজ্জা খুলে নিয়েছিল ও তাঁর মুণ্ডু ও অস্ত্রশস্ত্র হাতিয়ে নিয়েছিল, এবং ফিলিস্তিনীদের গোটা দেশে তাদের দেবদেবীর প্রতিমাদের ও তাদের প্রজাদের মাঝে সেই খবর ঘোষণা করার জন্য দূতদের পাঠিয়ে দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহারা তাঁহার সজ্জা খুলিয়া তাঁহার মুণ্ড ও সজ্জা লইল, এবং আপনাদের দেব-প্রতিমাদিগকে ও লোকদিগকে শুভবার্ত্তা জ্ঞাপনার্থে পলেষ্টীয়দের দেশের সর্ব্বত্র প্রেরণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা তাঁহার সজ্জা খুলিয়া তাঁহার মুণ্ডু ও সজ্জা লইল, এবং আপনাদের দেব-প্রতিমাদিগকে ও লোকদিগকে শুভবার্তা জ্ঞাপনার্থে পলেষ্টীয়দের দেশের সর্বত্র প্রেরণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা শৌলের মাথা কেটে ফেলল এবং তাঁর সাজ-পোশাক ও অস্ত্রশস্ত্র খুলে নিল। এই খবর তাদের সমস্ত দেব-দেবতা ও লোকদের কাছে ঘোষণা করবার জন্য তারা পলেষ্টীয় দেশের সব জায়গায় সেগুলো পাঠিয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তালুতের মাথা কেটে ফেলল এবং তাঁর সাজ-পোশাক ও অস্ত্রশস্ত্র খুলে নিল। এই খবর তাদের সমস্ত দেব-দেবী ও লোকদের কাছে ঘোষণা করবার জন্য তারা ফিলিস্তিনী দেশের সব জায়গায় সেগুলো পাঠিয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন শৌলের মাথা কেটে ফেলল এবং তাঁর বর্ম খুলে নিল। তারপর তারা ফিলিস্তিয়ার সব জায়গায় দূতের হাতে তাদের দেবতা ও জনগণের কাছে এই শুভ সংবাদ পাঠিয়ে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলের দেহ থেকে দুর্মূল্য জিনিসপত্র নিয়ে নেওয়ার পর পলেষ্টীয়রা শৌলের মুণ্ড এবং বর্ম নিয়ে নিল এবং তাদের লোকদের এবং তাদের দেবতাদের খবরটা জানানোর জন্য রাজ্যের সর্বত্র বার্তাবাহক পাঠাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা শৌলের মাথা কেটে নিল এবং তাঁর সাজ পোশাক ও অস্ত্রশস্ত্র খুলে নিল। এই খবর তাদের সমস্ত দেব দেবতা ও লোকদের কাছে ঘোষণা করবার জন্য তারা পলেষ্টীয় দেশের সব জায়গায় সেগুলো পাঠিয়ে দিল।