1 Chronicles 11:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ত্রিশ জন প্রধানের মধ্যে তিন জন শৈলে, অদুল্লম গুহাতে, দাউদের কাছে আসলেন; তখন ফিলিস্তিনীদের সৈন্যরা রফায়ীম উপত্যকায় শিবির স্থাপন করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদল ফিলিস্তিনী যখন রফায়ীম উপত্যকায় শিবির করে বসেছিল তখন ত্রিশজন প্রধানের মধ্যে তিনজন অদুল্লম গুহায় অবস্থিত সেই শিলাপাথরের কাছাকাছি থাকা দাউদের কাছে নেমে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ত্রিশ জন প্রধানের মধ্যে তিন জল শৈলে, অদুল্লম গুহাতে, দায়ূদের নিকটে আসিলেন; তখন পলেষ্টীয়দের সৈন্যগণ রফায়ীম তলভূমিতে শিবির স্থাপন করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ত্রিশ জন প্রধানের মধ্যে তিন জন শৈলে, অদুল্লম গুহাতে, দায়ূদের নিকটে আসিলেন; তখন পলেষ্টীয়দের সৈন্যগণ রফায়ীম তলভূমিতে শিবির স্থাপন করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একবার ত্রিশজন বীরের মধ্যে তিনজন অদুল্লম গুহার কাছে যে বিরাট পাথরটা ছিল সেখানে দায়ূদের কাছে আসলেন। তখন একদল পলেষ্টীয় সৈন্য রফায়ীম উপত্যকায় ছাউনি ফেলে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একবার ত্রিশজন বীরের মধ্যে তিনজন অদুল্লম গুহার কাছে যে বিরাট পাথরটা ছিল সেখানে দাউদের কাছে আসলেন। তখন একদল ফিলিস্তিনী সৈন্য রফায়ীম উপত্যকায় ছাউনি ফেলে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একবার ত্রিশজন সেনানীর তিনজন দাউদের কাছে গেলেন। তিনি এক পাহাড়ে অদুল্লম গুহার কাছে ছিলেন। কাছেই রফায়িম উপত্যকায় একদল ফিলিস্তিনী সৈন্য ছাউনি ফেলেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক দিন যখন দায়ুদ অদুল্লমের গুহাতে আটকা পড়েছেন এবং রফায়ীম উপত্যকা পর্যন্ত পলেষ্টীয় সেনাবাহিনী এগিয়ে এসেছে, সে সময় এই তিন বীর হামাগুড়ি দিয়ে সমস্ত পথটুকু গিয়ে দায়ুদের সঙ্গে যোগ দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ত্রিশজন বীরের মধ্যে তিনজন অদুল্লম গুহার কাছে যে পাথরটা ছিল সেখানে দায়ূদের কাছে আসলেন। তখন পলেষ্টীয়দের সৈন্যরা রফায়ীম উপত্যকায় ছাউনি ফেলে ছিল।