1 Chronicles 11:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ পিপাসাতুর হয়ে বললেন, হায়! কে আমাকে বেথেলহেমের দ্বারনিকটস্থ কূপের পানি এনে পান করতে দেবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ তৃষ্ণায় কাতর হয়ে বলে উঠেছিলেন, “হায়, কেউ যদি আমার জন্য বেথলেহেমের ফটকের কাছে অবস্থিত সেই কুয়ো থেকে একটু জল এনে দিত!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ পিপাসাতুর হইয়া কহিলেন, হায়! কে আমাকে বৈৎলহমের দ্বারনিকটস্থ কূপের জল আনিয়া পান করিতে দিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ পিপাসাতুর হইয়া কহিলেন, হায়! কে আমাকে বৈৎলেহমের দ্বার-নিকটস্থ কূপের জল আনিয়া পান করিতে দিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন সময় দায়ূদের খুব পিপাসা পেল, তাই তিনি বললেন, “আহা, যদি কেউ বৈৎলেহমের ফটকের কাছের কূয়াটা থেকে আমাকে একটু খাবার জল এনে দিত!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন সময় দাউদের খুব পিপাসা পেল, তাই তিনি বললেন, “আহা, যদি কেউ বেথেলহেমের দরজার কাছের কূয়াটা থেকে আমাকে একটু খাবার পানি এনে দিত!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাড়ির জন্য দাউদের তখন খুব মন খারাপ করছিল, তাই তিনি বললেন, হায়রে, যদি কেউ বেথলেহেমের দেউড়ির পাশের কুয়ো থেকে আমাকে জল এনে দিতে পারত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিজের বাসভূমির এক গণ্ডুষ জল পান করার জন্য তৃষ্ণার্ত দায়ুদ কথা প্রসঙ্গে সবে বলেছেন, “ইস, কেউ যদি এখন আমায় বৈৎ‌লেহমের সিংহদরজার পাশের কুঁয়োটা থেকে একটু জল পান করাতে পারত|” দায়ুদ সত্যিকার চাইছিল না, কেবল মাত্র বলছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমন দিন দায়ূদ খুব পিপাসিত হলেন এবং বললেন, “হায়! কে আমাকে বৈৎলেহমের দরজার কাছের কূয়োর জল এনে পান করতে দেবে?”