1 Chronicles 11:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বললেন, হে আমার আল্লাহ্, এমন কাজ যেন আমি না করি। আমি কি এই মানুষের রক্ত পান করবো, যারা প্রাণ পণ করেছে? এরা প্রাণপণ করে এই পানি এনেছে। অতএব তিনি তা পান করতে সম্মত হলেন না। ঐ বীরত্রয় এসব কাজ করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ঈশ্বর যেন আমাকে এরকম করা থেকে বিরত রাখেন!” তিনি বললেন। “যারা তাদের জীবন বিপন্ন করে সেখানে গেল, আমি কি তাদের রক্ত পান করব?” যেহেতু তারা সেই জল আনার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন, তাই দাউদ তা পান করতে চাননি। সেই তিনজন বলবান যোদ্ধা এরকমই সব উজ্জ্বল কীর্তি স্থাপন করে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কহিলেন, হে আমার ঈশ্বর, এমন কর্ম্ম যেন আমি না করি। আমি কি এই মনুষ্যদের রক্ত পান করিব, যাহারা প্রাণ পণ করিয়াছে? ইহারা প্রাণ পণ করিয়া এই জল আনিয়াছে। অতএব তিনি তাহা পান করিতে সম্মত হইলেন না। ঐ বীরত্রয় এই সকল কার্য্য করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কহিলেন, হে আমার ঈশ্বর, এমন কর্ম যেন আমি না করি। আমি কি এই মনুষ্যদের রক্ত পান করিব, যাহারা প্রাণপণ করিয়াছে? ইহারা প্রাণপণ করিয়া এই জল আনিয়াছে। অতএব তিনি তাহা পান করিতে সম্মত হইলেন না। ঐ বীরত্রয় এই সকল কার্য করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বললেন, “হে ঈশ্বর, আমি যে এই জল খাব তা দূরে থাক্। এই লোকেরা, যারা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে গিয়েছিল তাদের রক্ত কি আমি খাব?” তাঁরা তাঁদের প্রাণের ঝুঁকি নিয়ে সেই জল এনেছিল বলে দায়ূদ তা খেতে রাজী হলেন না। সেই তিনজন নাম-করা বীরের কাজই ছিল এই রকম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বললেন, “হে আল্লাহ্, আমি যে এই পানি খাব তা দূরে থাক্। এই লোকেরা, যারা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে গিয়েছিল তাদের রক্ত কি আমি খাব?” তাঁরা তাঁদের প্রাণের ঝুঁকি নিয়ে সেই পানি এনেছিল বলে দাউদ তা খেতে রাজী হলেন না। সেই তিনজন নাম-করা বীরের কাজই ছিল এই রকম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বললেন, এই জল আমি কখনও পান করতে পারি না। তাহলে, তা হবে যারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে এই জল এনেছে,তাদের রক্তপান করার সামিল। তিনি জল পান করতে রাজী হলেন না। এমনই ছিল সেই বীর সেনানীদের কাজ!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে প্রভু, নিজেদের জীবন তুচ্ছ করে যারা এই জল আমার জন্য এনেছে তা পান করা আর তাদের রুধির পান করা সমতুল্য| তাই দায়ুদ জল পান করতে অস্বীকার করলেন|” দায়ুদের ঐ তিন জন নায়ক এই ধরণের আরো অনেক বীরত্বপূর্ণ কাজকর্ম করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বললেন, “হে ঈশ্বর, আমি যে এই জল পান তা দূরে থাক্। এই লোকেরা, যারা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে গিয়েছিল তাদের রক্ত কি আমি পান করবো?” তাঁরা তাঁদের প্রাণের ঝুঁকি নিয়ে সেই জল এনেছিল বলে দায়ূদ তা পান করতে রাজি হলেন না। সেই তিনজন নাম করা বীর এই সব কাজ করেছিল।