1 Chronicles 11:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আগে যখন তালুত বাদশাহ্‌ ছিলেন, তখনও আপনিই ইসরাইলকে বাইরে নিয়ে যেতেন ও ভিতরে আনতেন; আর আপনার আল্লাহ্‌ মাবুদ আপনাকে বলেছিলেন, তুমিই আমার লোক ইসরাইলকে চরাবে ও তুমিই আমার লোক ইসরাইলের নায়ক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতীতে, এমনকি শৌল যখন রাজা ছিলেন, আপনিই তো ইস্রায়েলের সামরিক অভিযানে তাদের নেতৃত্ব দিতেন। আপনার ঈশ্বর সদাপ্রভুও আপনাকে বললেন, ‘তুমি আমার প্রজা ইস্রায়েলের পালক হবে, ও তুমিই তাদের শাসক হবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পূর্ব্বে যখন শৌল রাজা ছিলেন, তখনও আপনিই ইস্রায়েলকে বাহিরে লইয়া যাইতেন ও ভিতরে আনিতেন; আর আপনার ঈশ্বর সদাপ্রভু আপনাকে বলিয়াছিলেন, তুমিই আমার প্রজা ইস্রায়েলকে চরাইবে ও তুমিই আমার প্রজা ইস্রায়েলের নায়ক হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পূর্বে যখন শৌল রাজা ছিলেন, তখনও আপনিই ইস্রায়েলকে বাহিরে লইয়া যাইতেন ও ভিতরে আনিতেন; আর আপনার ঈশ্বর সদাপ্রভু আপনাকে বলিয়াছিলেন, তুমিই আমার প্রজা ইস্রায়েলকে চরাইবে ও তুমিই আমার প্রজা ইস্রায়েলের নায়ক হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর আগে যখন শৌল রাজা ছিলেন তখন যুদ্ধের সময় আপনিই ইস্রায়েলীয়দের সৈন্য পরিচালনা করতেন; আর আপনার ঈশ্বর সদাপ্রভু আপনাকে বলেছেন যেন আপনিই তাঁর লোকদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের দেখাশোনা করেন ও তাদের নেতা হন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর আগে যখন তালুত বাদশাহ্‌ ছিলেন তখন যুদ্ধের সময় আপনিই বনি-ইসরাইলদের সৈন্য পরিচালনা করতেন; আর আপনার মাবুদ আল্লাহ্‌ আপনাকে বলেছেন যেন আপনিই তাঁর বান্দাদের, অর্থাৎ বনি-ইসরাইলদের দেখাশোনা করেন ও তাদের নেতা হন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতীতে শৌল যখন আমাদের রাজা ছিলেন, তখনও আপনিই ইসরায়েল জাতিকে যুদ্ধক্ষেত্রে পরিচালনা করেছিলেন এবং পরমেশ্বর আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আপনি তাঁর প্রজাদের পরিচালনা করবেন এবং তাদের রাজা হবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আগে, রাজা শৌল জীবিত থাকা কালীন আপনি আমাদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন| প্রভু স্বয়ং আপনাকে বলেছিলেন, ‘দায়ুদ, তুমি আমার লোকদের, ইস্রায়েলের লোকদের মেষপালক হবে| একদিন তুমিই তাদের নেতা হবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর আগে যখন শৌল রাজা ছিলেন তখন যুদ্ধের দিন আপনিই ইস্রায়েলীয়দের সৈন্য পরিচালনা করতেন; আর আপনার ঈশ্বর সদাপ্রভু আপনাকে বলেছিলেন যেন আপনিই তাঁর লোকদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের দেখাশোনা করবেন ও তাদের নেতা হবেন।”