1 Chronicles 11:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই তিনজনের মধ্যে অন্য দু’জন থেকে তিনি বেশি মর্যাদাপন্ন ছিলেন, আর তাঁদের সেনাপতি হলেন, তবুও (প্রথম) তিন জনের মত ছিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সেই তিনজনকে ছাপিয়ে দ্বিগুণ সমাদরের পাত্র হলেন এবং সেই তিনজনের মধ্যে গণ্য না হয়েও তিনি তাদের সেনাপতি হয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই তিন জনের মধ্যে অন্য দুই জন হইতে তিনি অধিক মর্য্যাদাপন্ন ছিলেন, আর তাঁহাদের সেনাপতি হইলেন, তথাচ [প্রথম] তিন জনের তুল্য ছিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই তিন জনের মধ্যে অন্য দুই জন হইতে তিনি অধিক মর্যাদাপন্ন ছিলেন, আর তাঁহাদের সেনাপতি হইলেন, তথাচ [প্রথম] তিন জনের তুল্য ছিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সেই তিনজনের চেয়ে আরও বেশী সম্মান পেয়েছিলেন। সেইজন্য সেই তিনজনের মধ্যে তাঁকে ধরা না হলেও তিনি তাঁদের সেনাপতি হয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সেই তিনজনের চেয়ে আরও বেশী সম্মান পেয়েছিলেন। সেইজন্য সেই তিনজনের মধ্যে তাঁকে ধরা না হলেও তিনি তাঁদের সেনাপতি হয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ঐ ত্রিশজন যোদ্ধার মধ্যে খুবই বিখ্যাত ছিলেন এবং তাঁদের সেনাপতি হয়েছিলেন। কিন্তু ঐ ‘বীরত্রয়ী'র মত খ্যাতি অর্জন করতে পারেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীশযের খ্যাতি এদের কারো থেকে কম তো ছিলই না বরঞ্চ সেরা তিরিশ জন সেনার তুলনায়ও দ্বিগুণ ছিল| যদিও তিনি তিন বীরের একজন ছিলেন না, তবুও তিনি তাদের নেতা হয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সেই তিন জনের চেয়ে আরও বেশী সম্মান পেয়েছিলেন এবং তাঁদের সেনাপতি হয়েছিলেন, অথচ তিন জনের সমান ছিলেন না।