1 Chronicles 11:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি পাঁচ হাত লম্বা বৃহৎকায় এক জন মিসরীয়কে হত্যা করলেন; ঐ মিসরীয়ের হাতে তন্তুবায়ের নরাজের মত একটি বর্শা ছিল, ইনি আর একটি দণ্ড হাতে তার কাছে গিয়ে সেই মিসরীয়ের হাত থেকে বর্শাটি কেড়ে নিয়ে তারই বর্শা দ্বারা তাকে হত্যা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও তিনি এমন এক মিশরীয়কে মেরে ফেলেছিলেন, যে উচ্চতায় 2.3 মিটার লম্বা ছিল। যদিও সেই মিশরীয়র হাতে তাঁতির দণ্ডের মতো একটি বর্শা ছিল, তবু বনায় একটি মুগুর হাতে নিয়ে তার দিকে এগিয়ে গেলেন। তিনি সেই মিশরীয়ের হাত থেকে বর্শাটি কেড়ে নিয়ে তার বর্শা দিয়েই তাকে হত্যা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি পাঁচ হস্ত দীর্ঘ বৃহৎকায় এক মিস্রীয়কে বধ করিলেন; ঐ মিস্রীয়ের হস্তে তন্তুবায়ের নরাজের ন্যায় এক বড়শা ছিল, ইনি আর এক দণ্ড হস্তে করিয়া তাঁহার কাছে গিয়া সেই মিস্রীয়ের হস্ত হইতে বড়শাটী কাড়িয়া লইয়া তাহারই বড়শা দ্বারা তাহাকে বধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি পাঁচ হস্ত দীর্ঘ বৃহৎকায় এক মিসরীয়কে বধ করিলেন; ঐ মিসরীয়ের হস্তে তন্তুবায়ের নরাজের ন্যায় এক বর্শা ছিল, ইনি আর এক দণ্ড হস্তে করিয়া তাঁহার কাছে গিয়া সেই মিসরীয়ের হস্ত হইতে বর্শাটি কাড়িয়া লইয়া তাহারই বর্শা দ্বারা তাহাকে বধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবার একজন সাড়ে সাত ফুট লম্বা মিসরীয়কে তিনি মেরে ফেলেছিলেন। সেই মিসরীয়ের হাতে ছিল তাঁতীর বীমের মত একটা বর্শা, কিন্তু তবুও তিনি গদা হাতে তার দিকে এগিয়ে গিয়েছিলেন। সেই মিসরীয়ের হাত থেকে বর্শাটা কেড়ে নিয়ে তিনি সেই বর্শা দিয়ে তাকে মেরে ফেলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবার একজন সাড়ে সাত ফুট লম্বা মিসরীয়কে তিনি হত্যা করেছিলেন। সেই মিসরীয়ের হাতে ছিল তাঁতীর বীমের মত একটা বর্শা, কিন্তু তবুও তিনি গদা হাতে তার দিকে এগিয়ে গিয়েছিলেন। সেই মিসরীয়ের হাত থেকে বর্শাটা কেড়ে নিয়ে তিনি সেই বর্শা দিয়ে তাকে হত্যা করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি পাঁচ হাত লম্বা বিরাটকায় এক মিশরী যোদ্ধাকে বধ করেছিলেন। যোদ্ধাটির হাতে ছিল প্রকাণ্ড একটা বর্শা। বনায় কিন্তু মুগুর হাতে তাকে আক্রমণ করে তার হাত থেকে বর্শা কেড়ে নিয়েছিলেন এবং সেই বর্শা দিয়েই তাকে বধ করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও বনায়, তাঁতীর দণ্ডের মত সুবিশাল বল্লমধারী 7/1-2 ফুট দীর্ঘ এক মিশরীয় সেনাকে মেরে ফেলেছিলেন| বনায়ের ছিল শুধু একটা লাঠি কিন্তু মিশরীয়র হাত থেকে তার বল্লমটা কেড়ে নিয়ে তিনি তাই দিয়েই ঐ ব্যক্তিকে হত্যা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার একজন পাঁচ হাত (সাড়ে সাত ফুট) লম্বা মিশরীয়কে তিনি মেরে ফেলেছিলেন। সেই মিশরীয়ের হাতে ছিল তাঁতীর তাঁত বোনার কাঠের মত একটা বর্শা, কিন্তু তবুও তিনি লাঠি হাতে তার দিকে এগিয়ে গিয়েছিলেন। সেই মিশরীয়ের হাত থেকে বর্শাটা কেড়ে নিয়ে তিনি সেই বর্শা দিয়ে তাকে মেরে ফেলেছিলেন।