1 Chronicles 11:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিহোয়াদার পুত্র বনায় এসব কাজ করলেন, তাতে তিনি তিন জন বীরের মধ্যে খ্যাতনামা হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোয়াদার ছেলে বনায়ের উজ্জ্বল সব কীর্তি এরকমই ছিল; তিনিও সেই তিনজন বলবান যোদ্ধার মতোই বিখ্যাত হয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোয়াদার পুত্র বনায় এই সকল কার্য্য করিলেন, তাহাতে তিনি তিন জন বীরের মধ্যে খ্যাতনামা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোয়াদার পুত্র বনায় এই সকল কার্য করিলেন, তাহাতে তিনি তিন জন বীরের মধ্যে খ্যাতনামা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোয়াদার ছেলে বনায়ের কাজই ছিল এই রকম। তিনিও সেই তিনজন বীরের মত নাম-করা হয়ে উঠেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোয়াদার ছেলে বনায়ের কাজই ছিল এই রকম। তিনিও সেই তিনজন বীরের মত নাম-করা হয়ে উঠেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোয়াদার পুত্র বনায় এইসব কাজ করে ‘বীরত্রয়ী’র মতই সম্মান অর্জন করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোয়াদার এই বীরপুত্রের খ্যাতি ঐ তিন জন নায়কের তুলনায় কোন অংশে কম ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোয়াদার ছেলে বনায় এই সব কাজ করলেন। তিনিও সেই তিনজন বীরের মধ্যে নাম করা হয়ে উঠেছিলেন।