1 Chronicles 11:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, তিনি, ঐ ত্রিশ জনের চেয়ে মর্যাদাপন্ন, কিন্তু প্রথম তিন জনের মত ছিলেন না; দাউদ তাঁকে তাঁর রক্ষী সেনার নেতা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই ত্রিশজনের মধ্যে যে কোনো একজনের তুলনায় তাঁকেই বেশি সম্মান দেওয়া হত, কিন্তু তিনি সেই তিনজনের মধ্যে গণ্য হননি। আর দাউদ তাঁকে তাঁর দেহরক্ষীদের তত্ত্বাবধায়ক করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, তিনি ঐ ত্রিশ জন অপেক্ষা মর্য্যাদাপন্ন, কিন্তু [প্রথম] তিন জনের তুল্য ছিলেন না; দায়ূদ তাঁহাকে আপন রক্ষিসেনার অধ্যক্ষ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, তিনি ঐ ত্রিশ জন অপেক্ষা মর্যাদাপন্ন, কিন্তু [প্রথম] তিন জনের তুল্য ছিলেন না; দায়ূদ তাঁহাকে আপন রক্ষী সেনার অধ্যক্ষ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই তিনজনের মধ্যে তাঁকে ধরা না হলেও তিনি “ত্রিশ” নামে দলটার লোকদের চেয়ে বেশী সম্মান পেয়েছিলেন। দায়ূদ তাঁর দেহরক্ষীদের ভার বনায়ের উপরেই দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই তিনজনের মধ্যে তাঁকে ধরা না হলেও তিনি “ত্রিশ” নামে দলটার লোকদের চেয়ে বেশী সম্মান পেয়েছিলেন। দাউদ তাঁর দেহরক্ষীদের ভার বনায়ের উপরেই দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ত্রিশজন বীরের মধ্যে অন্যতম বীর ছিলেন তিনি, তবে ‘বীরত্রয়ী’র সমকক্ষ হতে পারেন নি। দাউদ তাঁকে তাঁর দেহরক্ষী দলের প্রধানরূপে নিযুক্ত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি ঐ তিন জনের একজন না হয়েও তাঁর খ্যাতি সেরা তিরিশ জন সৈনিকের থেকে বেশি ছিল| দায়ুদ তাঁকে তাঁর দেহরক্ষীদের নেতা নিযুক্ত করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই তিন জনের মধ্যে তাঁকে ধরা না হলেও তিনি ত্রিশজনের থেকে বেশি সম্মানীয় ছিলেন। দায়ূদ তাঁর দেহরক্ষীদের ভার বনায়ের উপরেই দিয়েছিলেন।