1 Chronicles 11:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে যিবূষ-নিবাসীরা দাউদকে বললো তুমি এই স্থানে প্রবেশ করতে পারবে না। তবুও দাউদ সিয়োনের দুর্গ হস্তগত করলেন; তা-ই দাউদ-নগর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদকে বলল, “তুমি এখানে ঢুকতে পারবে না।” তা সত্ত্বেও, দাউদ সিয়োনের দুর্গটি দখল করে নিয়েছিলেন—যা হল কি না সেই দাউদ-নগর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যিবূষের নিবাসীরা দায়ূদকে কহিল, তুমি এই স্থানে প্রবেশ করিতে পাইবে না। তথাপি দায়ূদ সিয়োনের দুর্গ হস্তগত করিলেন; তাহাই দায়ূদ নগর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যিবূষের নিবাসীরা দায়ূদকে কহিল, তুমি এই স্থানে প্রবেশ করিতে পারিবে না। তথাপি দায়ূদ সিয়োনের দুর্গ হস্তগত করিলেন; তাহাই দায়ূদ-নগর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা দায়ূদকে বলল, “তুমি এখানে ঢুকতে পারবে না।” তবুও দায়ূদ সিয়োনের দুর্গটা অধিকার করলেন। এখন ওটাকে দায়ূদ-শহর বলা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা দাউদকে বলল, “তুমি এখানে ঢুকতে পারবে না।” তবুও দাউদ সিয়োনের কেল্লাটা অধিকার করলেন। এখন ওটাকে দাউদ-শহর বলা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা দাউদকে বলল যে তিনি কিছুতেই এই নগরে ঢুকতে পারবেন না কিন্তু দাউদ সিয়োনের দুর্গ অধিকার করে নিলেন। সেই থেকে এর নাম হল ‘দাউদ নগর’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদকে তাদের শহরে ঢুকতে দিতে অস্বীকার করলে, দায়ুদ তাদের যুদ্ধে পরাজিত করে সিয়োনের দুর্গ দখল করলেন| এই অঞ্চলটিই পরবর্তী কালে দায়ুদ নগরী বা দায়ুদের শহর নামে পরিচিত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা দায়ূদকে বলল, “তুমি এখানে ঢুকতে পারবে না।” তবুও দায়ূদ সিয়োনের দুর্গটা অধিকার করলেন। সেটাই দায়ূদ শহর।