1 Chronicles 11:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ সেই দুর্গে বাস করলেন, সেজন্য লোকেরা তার নাম দাউদ-নগর রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ পরে সেই দুর্গে বসবাস করতে শুরু করলেন, আর তাই সেটি দাউদ-নগর নামে পরিচিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ সেই দুর্গে বসতি করিলেন, তজ্জন্য লোকেরা তাহার নাম দায়ূদ-নগর রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ সেই দুর্গে বসতি করিলেন, তজ্জন্য লোকেরা তাহার নাম দায়ূদ-নগর রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর দায়ূদ সেই দুর্গে বাস করতে লাগলেন; সেইজন্য সেটিকে দায়ূদ-শহর বলা হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর দাউদ সেই কেল্লায় বাস করতে লাগলেন; সেইজন্য সেটিকে দাউদ-শহর বলা হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ সেই দুর্গে বাস করতেন বলে নগরটির নাম হয়েছিল ‘দাউদ নগর’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ ঐ দুর্গে তাঁর বসতি বিস্তার করে দুর্গের চারপাশে শহর বানিয়ে ছিলেন বলেই এই জায়গার নাম দায়ুদ নগরী হয়েছিল| দায়ুদ মিল্লো থেকে দুর্গের প্রাচীর পর্যন্ত অঞ্চলে শহর স্থাপন করেছিলেন| যোয়াব শহরের অন্যান্য অঞ্চলের সংস্কার সাধন করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পর দায়ূদ সেই দুর্গে বাস করতে লাগলেন; সেইজন্য লোকেরা তাঁর নাম দায়ূদ শহর রাখল।