1 Chronicles 11:8 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি চারদিকে অর্থাৎ মিল্লো থেকে চারদিকে নগর নির্মাণ করলেন এবং যোয়াব নগরের অবশিষ্ট স্থান মেরামত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুর্গটি মাঝখানে রেখে তিনি মণ্ডপ থেকে শুরু করে চারপাশে প্রাচীর গড়ে দিয়ে নগরটি গেঁথে তুলেছিলেন, অন্যদিকে যোয়াব নগরের বাদবাকি অংশ মেরামত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি চারিদিকে অর্থাৎ মিল্লো অবধি চারিদিকে নগর গাঁথিলেন, এবং যোয়াব নগরের অবশিষ্ট স্থান সারিয়া তুলিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি চারিদিকে অর্থাৎ মিল্লো অবধি চারিদিকে নগর গাঁথিলেন, এবং যোয়াব নগরের অবশিষ্ট স্থান মেরামত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি মিল্লোর কাছে শহর গড়ে তুললেন এবং যোয়াব শহরের বাদবাকী অংশ মেরামত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি মিল্লোর কাছে শহর গড়ে তুললেন এবং যোয়াব শহরের বাদবাকী অংশ মেরামত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি নগরটি পুননির্মাণ করলেন। পাহাড়ের পূর্বদিকের ভরাট করা পরিখা থেকে নগর পত্তনের কাজ শুরু হয়েছিল। যোয়াব নগরের বাকী অংশের সংস্কার করান।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মিল্লোর কাছে শহর গড়ে তুললেন এবং যোয়াব শহরের বাদবাকী অংশ মেরামত করলেন।