1 Chronicles 12:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে সময়ে দাউদ কীশের পুত্র তালুতের ভয়ে অবরুদ্ধ থাকতেন, সেই সময় এসব লোক সিক্লগে দাউদের কাছে এসেছিল; তারা যুদ্ধে তাঁর সহকারী বীরদের মধ্যে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদকে যখন কীশের ছেলে শৌলের কাছ থেকে দূর করে দেওয়া হল, তখন এই লোকেরাই সিক্লগে দাউদের কাছে এলেন: (তারা সেইসব যোদ্ধার মধ্যেই ছিলেন, যারা যুদ্ধে তাঁকে সাহায্য করলেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সময়ে দায়ূদ কীশের পুত্র শৌলের ভয়ে অবরুদ্ধ থাকিতেন, তৎকালে এই সকল লোক সিক্লগে দায়ূদের নিকটে আসিয়াছিলেন; তাঁহারা যুদ্ধে তাঁহার সহকারী বীরগণের মধ্যে ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সময়ে দায়ূদ কীশের পুত্র শৌলের ভয়ে অবরুদ্ধ থাকিতেন, তৎকালে এই সকল লোক সিক্লগে দায়ূদের নিকটে আসিয়াছিলেন; তাঁহারা যুদ্ধে তাঁহার সহকারী বীরগণের মধ্যে ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কীশের ছেলে শৌলের সামনে থেকে দায়ূদকে দূর করা হলে পর অনেক লোক সিক্লগে দায়ূদের কাছে এসেছিল। যুদ্ধের সময় যে যোদ্ধারা দায়ূদকে সাহায্য করেছিল এরা তাদের মধ্যে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কীশের ছেলে তালুতের সামনে থেকে দাউদকে দূর করা হলে পর অনেক লোক সিক্লগে দাউদের কাছে এসেছিল। যুদ্ধের সময় যে যোদ্ধারা দাউদকে সাহায্য করেছিল এরা তাদের মধ্যে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শৌলের ভয়ে দাউদ যখন পালিয়ে গিয়ে সিক্লগে ছিলেন তখন অনেক বীর অভিজ্ঞ যোদ্ধা তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ যখন কীশের পুত্র শৌলের ভয়ে গা ঢাকা দিয়েছিলেন তখন যে সমস্ত যোদ্ধারা সিক্লগে তাঁর কাছে এসেছিল এটি হল তাদের তালিকা| তারা দায়ুদকে যুদ্ধে সাহায্য করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কীশের ছেলে শৌলের সামনে থেকে দায়ূদকে দূর করা হলে পর অনেক লোক সিক্লগে দায়ূদের কাছে এসেছিল। যুদ্ধের দিন যে যোদ্ধারা দায়ূদকে সাহায্য করেছিল এরা তাদের মধ্যে ছিল।