1 Chronicles 12:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গাদ-বংশের এই লোকেরা সৈন্যদলের সেনাপতি ছিলেন; এঁদের মধ্যে যিনি ক্ষুদ্র, তিনি শত জনের ও যিনি মহান তিনি হাজার জনের সমকক্ষ ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই গাদীয়রা সৈন্যদলের সেনাপতি ছিলেন; যিনি সবচেয়ে ছোটো, তিনি একশো জনের সমকক্ষ ছিলেন, এবং যিনি সবচেয়ে বড়ো, তিনি এক হাজার জনের সমকক্ষ ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গাদ-সন্তানদের এই লোকেরা সৈন্যদলের সেনাপতি ছিলেন; ইহাঁদের মধ্যে যিনি ক্ষুদ্র তিনি শত জনের, ও যিনি মহান্‌ তিনি সহস্র জনের সমকক্ষ ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গাদ-সন্তানদের এই লোকেরা সৈন্যদলের সেনাপতি ছিলেন; ইঁহাদের মধ্যে যিনি ক্ষুদ্র, তিনি শত জনের, ও যিনি মহান তিনি সহস্র জনের সমকক্ষ ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই গাদীয়েরা ছিলেন সৈন্যদলের সেনাপতি। তাঁদের মধ্যে যিনি সবচেয়ে ছোট তিনি ছিলেন একাই একশো জনের সমান এবং যিনি সবচেয়ে বড় তিনি ছিলেন একাই হাজার জনের সমান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই গাদীয়রা ছিলেন সৈন্যদলের সেনাপতি। তাঁদের মধ্যে যিনি সবচেয়ে ছোট তিনি ছিলেন একাই একশো জনের সমান এবং যিনি সবচেয়ে বড় তিনি ছিলেন একাই হাজার জনের সমান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাদ বংশের এই যোদ্ধাদের মধ্যে ছিলেন সহস্র সৈন্যের অধিনায়ক এবং অন্যেরা ছিলেন শত সৈন্যের নায়ক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এঁরা সকলেই গাদীয় সেনাবাহিনীর সেনাপতি ছিলেন এবং এই দলের দুর্বলতম ব্যক্তিও একাই 100 জনের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখতেন| দলের সর্বাপেক্ষা যিনি শক্তিমান ছিলেন তিনি একা 1000 জনের মোকাবিলা করতে পারতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই গাদীয়েরা ছিলেন সৈন্যদলের সেনাপতি। তাঁদের মধ্যে যিনি সবচেয়ে ছোট তিনি ছিলেন একাই একশো জনের সমান এবং যিনি সবচেয়ে বড় তিনি ছিলেন একাই হাজার জনের সমান।