1 Chronicles 12:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রথম মাসে যে সময়ে জর্ডানের সমস্ত পানি তীরের উপরে উঠেছিল, সেই সময়ে এঁরা নদী পার হয়ে পূর্ব দিকে ও পশ্চিম দিকে তলভূমিস্থ সকলকে তাড়িয়ে দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরাই সেই প্রথম মাসে জর্ডন নদী পার করে গেলেন, যখন নদীর দুই কুলে জল উপচে পড়েছিল, এবং পূর্ব থেকে পশ্চিমদিক পর্যন্ত সেই উপত্যকায় বসবাসকারী প্রত্যেককে তারা তাড়িয়ে ছেড়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রথম মাসে যে সময়ে যর্দ্দনের জল সমস্ত তীরের উপরে উঠিয়াছিল, সেই সময়ে ইহাঁরা নদী পার হইয়া পূর্ব্বদিকে ও পশ্চিমদিকে তলভূমিস্থ সকলকে তাড়াইয়া দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রথম মাসে যে সময়ে যর্দনের জল সমস্ত তীরের উপরে উঠিয়াছিল, সেই সময়ে ইঁহারা নদী পার হইয়া পূর্বদিকে ও পশ্চিম দিকে তলভূমিস্থ সকলকে তাড়াইয়া দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই বছরের প্রথম মাসে যখন যর্দন নদীর জল কিনারা ছাপিয়ে গিয়েছিল তখন এঁরাই পার হয়ে গিয়ে নদীর পূর্ব ও পশ্চিম দিকের উপত্যকায় বাসকারী প্রত্যেককে তাড়িয়ে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই বছরের প্রথম মাসে যখন জর্ডান নদীর পানি কিনারা ছাপিয়ে গিয়েছিল তখন এঁরাই পার হয়ে গিয়ে নদীর পূর্ব ও পশ্চিম দিকের উপত্যকায় বাসকারী প্রত্যেককে তাড়িয়ে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একবার বছরের প্রথম মাসে যখন জর্ডন নদীর জল উপছে উঠে তার দুকুল ভাসিয়ে দিয়েছিল, তখন তাঁরা নদী পার হয়ে গিয়ে নদীর পূর্ব ও পশ্চিম উপত্যকার অধিবাসীদের তাড়িয়ে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গাদ পরিবারগোষ্ঠীর এই সমস্ত সৈনিকরা বছরের প্রথম মাসে, যখন যর্দন নদীতে প্রবল বন্যা হচ্ছে সে সময়ে নদী পার হয়ে উপত্যকার লোকদের পূর্ব ও পশ্চিমে তাড়িয়ে নিয়ে গিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই বছরের প্রথম মাসে যখন যর্দ্দন নদীর জল কিনারা ছাপিয়ে গিয়েছিল তখন এঁরাই পার হয়ে গিয়ে নদীর পূর্ব ও পশ্চিম দিকের উপত্যকায় বসবাসকারী প্রত্যেককে তাড়িয়ে দিয়েছিলেন।