1 Chronicles 12:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বিন্‌ইয়ামীন ও এহুদার সন্তানদের মধ্যে কয়েকজন লোক দাউদের কাছে দুর্গম স্থানে এসেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যান্য বিন্যামীনীয়েরা ও যিহূদা থেকে আগত কয়েকজন লোকও দাউদের দুর্গে তাঁর কাছে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিন্যামীনের ও যিহূদার সন্তানগণের মধ্যে কতকগুলি লোক দায়ূদের নিকটে দুর্গম স্থানে আসিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিন্যামীনের ও যিহূদার সন্তানগণের মধ্যে কতক জন লোক দায়ূদের নিকটে দুর্গম স্থানে আসিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া বিন্যামীন-গোষ্ঠীর অন্য লোকেরা এবং যিহূদার কিছু লোক দায়ূদের সেই দুর্গের মত জায়গায় তাঁর কাছে এসেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া বিন্যামীন-গোষ্ঠীর অন্য লোকেরা এবং এহুদার কিছু লোক দাউদের সেই কেল্লার মত জায়গায় তাঁর কাছে এসেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিন্যামীন ও যিহুদাবংশের কিছু লোক একসময় দাউদের দুর্গে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিন্যামীন ও যিহূদা পরিবারগোষ্ঠীর অন্যান্য ব্যক্তিরাও দুর্গে এসে দায়ুদের সঙ্গে যোগ দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া বিন্যামীন গোষ্ঠীর অন্য লোকেরা এবং যিহূদার কিছু লোক দায়ূদের কাছে দুর্গম জায়গায় এসেছিল।