1 Chronicles 12:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আল্লাহ্র রূহ্ সেনানীবর্গের নেতা অমাসয়ের উপরে আসলেন, আর তিনি বললেন, হে দাউদ, আমরা তোমারই, হে ইয়াসিরের পুত্র, আমরা তোমারই পক্ষ; মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক ও তোমার সাহায্যকারীদের মঙ্গল হোক, কেননা তোমার আল্লাহ্ তোমার সাহায্য করেন। তখন দাউদ তাঁদেরকে গ্রহণ করে সৈন্যদলের সেনাপতি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেই ত্রিশজনের প্রধান অমাসয়ের উপর ঈশ্বরের আত্মা নেমে এলেন, এবং তিনি বলে উঠলেন: “হে দাউদ, আমরা আপনারই লোক! হে যিশয়ের ছেলে, আমরা আপনার সাথেই আছি! মঙ্গল হোক, আপনার মঙ্গল হোক, আর যারা আপনাকে সাহায্য করে, তাদেরও মঙ্গল হোক, কারণ আপনার ঈশ্বরই আপনাকে সাহায্য করবেন।” অতএব দাউদ তাদের অভ্যর্থনা জানিয়ে তাদের তাঁর আক্রমণকারী দলের নেতা করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আত্মা সেনানীবর্গের অধ্যক্ষ অমাসয়ের উপরে আসিলেন, [আর তিনি কহিলেন], হে দায়ূদ, আমরা তোমরাই, হে যিশয়ের পুত্র, আমরা তোমারই পক্ষ; মঙ্গল হউক, তোমার মঙ্গল হউক, ও তোমার সাহায্যকারীদের মঙ্গল হউক, কেননা তোমার ঈশ্বর তোমার সাহায্য করেন। তখন দায়ূদ তাঁহাদিগকে গ্রহণ করিয়া সৈন্যদলের সেনাপতি করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ঈশ্বরের আত্মা সেনানীবর্গের অধ্যক্ষ অমাসয়ের উপরে আসিলেন, [আর তিনি কহিলেন], হে দায়ূদ, আমরা তোমারই, হে যিশয়ের পুত্র, আমরা তোমারই পক্ষ; মঙ্গল হউক, তোমার মঙ্গল হউক, ও তোমার সাহায্যকারীদের মঙ্গল হউক, কেননা তোমার ঈশ্বর তোমার সাহায্য করেন। তখন দায়ূদ তাঁহাদিগকে গ্রহণ করিয়া সৈন্যদলের সেনাপতি করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি পরে “ত্রিশ” নামে দলের নেতা হয়েছিলেন সেই অমাসয়ের উপর সদাপ্রভুর আত্মা আসলেন। তখন তিনি বললেন, “হে দায়ূদ, আমরা আপনারই। হে যিশয়ের ছেলে, আমরা আপনারই পক্ষে। মংগল হোক, আপনার মংগল হোক, মংগল হোক তাদের, যারা আপনাকে সাহায্য করে, কারণ আপনার ঈশ্বরই আপনাকে সাহায্য করেন।” তখন দায়ূদ তাঁদের গ্রহণ করে তাঁর আক্রমণকারী দলের নেতা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি পরে “ত্রিশ” নামে দলের নেতা হয়েছিলেন সেই অমাসয়ের উপর মাবুদের রূহ্ আসলেন। তখন তিনি বললেন, “হে দাউদ, আমরা আপনারই। হে ইয়াসির ছেলে, আমরা আপনারই পক্ষে। ভাল হোক, আপনার ভাল হোক, ভাল হোক তাদের, যারা আপনাকে সাহায্য করে, কারণ আপনার আল্লাহ্ আপনাকে সাহায্য করেন।” তখন দাউদ তাঁদের গ্রহণ করে তাঁর আক্রমণকারী দলের নেতা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ঈশ্বরের আত্মা তাঁদের একজন, অমাশয়ের উপর অধিষ্ঠিত হলেন, (ইনি পরে ত্রিশজন বীরের অন্যতম হয়েছিলেন) তিনি উচ্চকন্ঠে বললেনঃ হে যিশয়ের পুত্র দাউদ, আমরা আপনার অনুগামী। আমরা আপনার সঙ্গে আছি! আপনার কল্যাণ হোক, কল্যাণ হোক আপনার অনুগামীদের, ঈশ্বর আপনার সহায়! দাউদ তাঁদের অর্ভ্যথনা জানালেন এবং নিজের সৈন্যদলের সেনানায়ক পদে নিযুক্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অমাসয় ছিলেন সেই তিরিশ জন বীরের নেতা| তখন আত্মার ভর হলে তিনি বলে উঠলেন: “দায়ুদ আমরা তোমার পক্ষে| আমরা তোমার সঙ্গে আছি| হে যিশয়ের পুত্র – শান্তি! তোমার শান্তি হোক্| এবং যারা তোমায় সাহায্য করে তাদের শান্তি হোক্| কারণ তোমার ঈশ্বর তোমায় সাহায্য করেন|” দায়ুদ তখন এই সমস্ত ব্যক্তিকেই তাঁর দলে স্বাগত জানিয়ে, তাঁদের ওপর নিজের সেনাবাহিনীর দায়িত্ব দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি পরে ত্রিশজনের মধ্যে নেতা হয়েছিলেন সেই অমাসয়ের উপর সদাপ্রভুর আত্মা এলেন। তখন তিনি বললেন, “হে দায়ূদ, আমরা তোমারই। হে যিশয়ের ছেলে, আমরা তোমারই পক্ষে। মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক, মঙ্গল হোক তাদের, যারা আপনাকে সাহায্য করে, কারণ তোমার ঈশ্বরই তোমাকে সাহায্য করেন।” তখন দায়ূদ তাঁদের গ্রহণ করে তাঁর সৈন্যদলের উপর সেনাপতি করলেন।