1 Chronicles 12:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ যখন ফিলিস্তিনীদের সঙ্গে তালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছিলেন তখন মানশারও কয়েকজন তাঁর পক্ষ হয়েছিল। অবশ্য তাঁরা ফিলিস্তিনীদের সাহায্য করেন নি; কেননা তাদের ভূপালেরা মন্ত্রণা করে তাঁকে বিদায় করে বললেন, সেই ব্যক্তি আমাদের মুণ্ড নিয়ে তাঁর মালিক তালুতের পক্ষ নেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ যখন ফিলিস্তিনীদের দলে যোগ দিয়ে শৌলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, তখন মনঃশি বংশের কয়েকজন লোকও দলবদল করে তাঁর কাছে চলে এসেছিল। (তিনি ও তাঁর লোকজন ফিলিস্তিনীদের সাহায্য করেননি, কারণ শলাপরামর্শ করার পর, তাদের শাসনকর্তারা তাদের ফেরত পাঠিয়ে দিলেন। তারা বললেন, “এ যদি আমাদের সঙ্গ ত্যাগ করে তার মনিব শৌলের সাথে মিলে যায়, তবে নিজেদের মুণ্ডু দিয়েই আমাদের এর দাম চোকাতে হবে”)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ যখন শৌলের বিরুদ্ধে যুদ্ধ করণার্থে পলেষ্টীয়দের সহিত আসিয়াছিলেন, তখন মনঃশিরও কতকগুলি লোক তাঁহার পক্ষে হইল; কিন্তু তাঁহারা উহাদের সাহায্য করেন নাই; কেননা পলেষ্টীয়দের ভূপালেরা মন্ত্রণা করিয়া তাঁহাতে বিদায় করিলেন, কহিলেন, সেই ব্যক্তি আমাদের মুণ্ড লইয়া আপন প্রভু শৌলের পক্ষে সরিয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ যখন শৌলের বিরুদ্ধে যুদ্ধ করণার্থে পলেষ্টীয়দের সহিত আসিয়াছিলেন, তখন মনঃশিরও কতক জন লোক তাঁহার পক্ষে হইল; কিন্তু তাঁহারা উহাদের সাহায্য করেন নাই; কেননা পলেষ্টীয়দের ভূপালেরা মন্ত্রণা করিয়া তাঁহাকে বিদায় করিলেন, কহিলেন, সেই ব্যক্তি আমাদের মুণ্ডু লইয়া আপন প্রভু শৌলের পক্ষে সরিয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ যখন পলেষ্টীয়দের সংগে শৌলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছিলেন তখন মনঃশি-গোষ্ঠীর কিছু লোক নিজেদের দল ছেড়ে দায়ূদের কাছে গিয়েছিলেন। অবশ্য দায়ূদ ও তাঁর লোকেরা পলেষ্টীয়দের সাহায্য করেন নি, কারণ পলেষ্টীয় শাসনকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করবার পর দায়ূদকে বিদায় করে দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, “তিনি যদি আমাদের ত্যাগ করে তাঁর মনিব শৌলের সংগে গিয়ে যোগ দেন তবে আমাদের মাথা হারাতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ যখন ফিলিস্তিনীদের সংগে তালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছিলেন তখন মানশা-গোষ্ঠীর কিছু লোক নিজেদের দল ছেড়ে দাউদের কাছে গিয়েছিলেন। অবশ্য দাউদ ও তাঁর লোকেরা ফিলিস্তিনীদের সাহায্য করেন নি, কারণ ফিলিস্তিনী শাসনকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করবার পর দাউদকে বিদায় করে দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, “তিনি যদি আমাদের ত্যাগ করে তাঁর মালিক তালুতের সংগে গিয়ে যোগ দেন তবে আমাদের মাথা হারাতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনঃশি বংশের কিছু লোক দাউদের পক্ষে যোগ দিয়েছিলেন। দাউদ সেই সময় ফিলিস্তিনীদের সঙ্গে শৌলের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলেন। তিনি অবশ্য ফিলিস্তিনীদের সরাসরি সাহায্য করেন নি। কারণ ফিলিস্তিনীদের রাজারা সন্দেহ করেছিলেন যে দাউদ হয়তো তাঁর প্রাক্তন মনিব শৌলের সঙ্গে যোগ দিয়ে বিশ্বাসঘাতকতা করে তাঁদের বিপদ ঘটাবেন। তাই তাঁরা তাঁকে সিক্‌লগে পাঠিয়ে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশি পরিবারগোষ্ঠীর অনেকেই দায়ুদ যখন পলেষ্টীয়দের সঙ্গে শৌলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন| তবে পলেষ্টীয় নেতাদের আপত্তি থাকায় শেষ পর্যন্ত দায়ুদ শৌলের বিরুদ্ধে যুদ্ধে পলেষ্টীয়দের সাহায্য করেন নি| এই সমস্ত পলেষ্টীয় নেতারা বলেছিল, “দায়ুদ যদি তাঁর মনিব, শৌলের কাছে ফিরে যান তবে আমাদের মুণ্ড কাটা পড়বে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ যখন পলেষ্টীয়দের সঙ্গে শৌলের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলেন তখন মনঃশি গোষ্ঠীর কিছু লোক নিজেদের দল ছেড়ে দায়ূদের কাছে গিয়েছিলেন। অবশ্য দায়ূদ ও তাঁর লোকেরা পলেষ্টীয়দের সাহায্য করেন নি, কারণ পলেষ্টীয় শাসনকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করবার পর দায়ূদকে বিদায় করে দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, “তিনি যদি আমাদের ত্যাগ করে তাঁর মনিব শৌলের সঙ্গে গিয়ে যোগ দেন তবে আমাদের বেঁচে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।”