1 Chronicles 12:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তীরন্দাজ এবং ডান ও বাম উভয় হাত দিয়ে ফিঙ্গার পাথর ও তীর নিক্ষেপে নিপুণ ছিল; তারা তালুতের জ্ঞাতি বিন্ইয়ামীনীয় লোক ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ধনুকে সুসজ্জিত ছিলেন এবং কি ডান হাতে কি বাঁ, দুই হাতেই তারা তির ছুঁড়তে বা গুলতির সাহায্যে পাথর ছুঁড়তে পারতেন; তারা বিন্যামীন বংশীয় শৌলের আত্মীয়স্বজন ছিলেন):
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা ধনুর্দ্ধর এবং দক্ষিণ ও বাম উভয় হস্ত দ্বারা ফিঙ্গার প্রস্তর ও ধনুর্ব্বাণ ক্ষেপণে নিপুণ ছিলেন; তাঁহারা শৌলের জ্ঞাতি বিন্যামীনীয় লোক ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা ধনুর্ধর এবং দক্ষিণ ও বাম উভয় হস্ত দ্বারা ফিঙ্গার প্রস্তর ও ধনুর্বাণ ক্ষেপণে নিপুণ ছিলেন; তাঁহারা শৌলের জ্ঞাতি বিন্যামীনীয় লোক ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এরা ধনুকধারী ছিল এবং বাঁ হাতে ও ডান হাতে তীর মারতে ও ফিংগা দিয়ে পাথর ছুঁড়তে পারত। এরা ছিল বিন্যামীন-গোষ্ঠীর শৌলের বংশের লোক। এদের মধ্যে ছিল:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এরা ধনুকধারী ছিল এবং বাঁ হাতে ও ডান হাতে তীর মারতে ও ফিংগা দিয়ে পাথর ছুঁড়তে পারত। এরা ছিল বিন্যামীন-গোষ্ঠীর তালুতের বংশের লোক। এদের মধ্যে ছিল:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এঁরা ছিলেন তীরন্দাজ এবং সকলেই ডান-বাঁ-দুহাতেই ফিঙ্গে ছুঁড়তে পারতেন। এঁরা সকলেই ছিলেন শৌলের জ্ঞাতি বিন্যামীন বংশের লোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এঁরা যে কোন হাতেই তীর ছুঁড়তে পারতো, দু’হাতে গুলতিও চালাতে পারতো| এঁরা সকলেই বিন্যামীনের পরিবারগোষ্ঠীর সদস্য এবং শৌলের আত্মীয় ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা তীরন্দাজ ছিল এবং বাঁ হাতে ও ডান হাতে তীর মারতে ও ফিংগা দিয়ে পাথর ছুঁড়তে পারত। এরা ছিল বিন্যামীন গোষ্ঠীর শৌলের বংশের লোক।