1 Chronicles 12:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ সিক্লগে যাচ্ছেন, এমন সময়ে মানশা-বংশীয়, অদ্ন, যোষাবদ, যিদীয়েল, যোষবিদ ইলীহূ ও সিল্লথয়, মানশা-বংশীয় এই সহস্রপতিরা তাঁর পক্ষ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ যখন সিক্লগে গেলেন, তখন মনঃশি বংশীয় এইসব লোকই দলবদল করে তাঁর কাছে গেলেন: অদন, যোষাবদ, যিদীয়েল, মীখায়েল, যোষাবদ, ইলীহূ ও সিল্লথয়, যারা ছিলেন মনঃশির এক একজন সহস্র-সেনাপতি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ সিক্লগে যাইতেছেন, এমন সময়ে মনঃশি-সংক্রান্ত অদ্ন, যোষাবদ, যিদীয়েল, মীখায়েল, যোষাবদ, ইলীহূ ও সিল্লথয়, মনঃশিবংশীয় এই সহস্রপতিরা তাঁহার পক্ষে হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ সিক্লগে যাইতেছেন, এমন সময়ে মনঃশি-বংশীয় অদ্ন, যোষাবদ, যিদীয়েল, মীখায়েল, যোষাবদ, ইলীহূ ও সিল্লথয়, মনঃশি-বংশীয় এই সহস্রপতিরা তাঁহার পক্ষে হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ সিক্লগে ফিরে যাবার সময় মনঃশি-গোষ্ঠীর যে লোকেরা দল ছেড়ে তাঁর কাছে গিয়েছিলেন তাঁরা হলেন অদ্ন, যোষাবদ, যিদীয়েল, মীখায়েল, যোষাবদ, ইলীহূ ও সিল্লথয়। এঁরা ছিলেন মনঃশি-গোষ্ঠীর এক এক হাজার সৈন্যের সেনাপতি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ সিক্লগে ফিরে যাবার সময় মানশা-গোষ্ঠীর যে লোকেরা দল ছেড়ে তাঁর কাছে গিয়েছিলেন তাঁরা হলেন অদ্ন, যোষাবদ, যিদীয়েল, মিকাইল, যোষাবদ, ইলীহূ ও সিল্লথয়। এঁরা ছিলেন মানশা-গোষ্ঠীর এক এক হাজার সৈন্যের সেনাপতি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিক্লগে যাওয়ার পথে মনঃশি বংশের এই লোকেরা দাউদের দলে যোগ দেন। এঁদের মধ্যে ছিলেনঃ অদ্ন, যোবার, যিদিয়েল, মিখায়েল, যোষাবদ, ইলিহু ও সিল্লথয়। এঁরা মনঃশি বংশের সেনাবাহিনীতে সহস্র সৈন্যের অধিনায়ক ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশি পরিবারগোষ্ঠীর যে সমস্ত ব্যক্তি সিক্লগ শহরে এসে দায়ুদের দলে যোগ দিয়েছিলেন, তাঁরা হলেন – অদ্ন, যোষাবদ, যিদীয়েল, মীখায়েল, যোষাবদ, ইলীহূ আর সিল্লথয়| এঁরা সকলেই মনঃশি পরিবারে সৈন্যাধ্যক্ষ ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ সিক্লগে ফিরে যাবার দিন মনঃশি গোষ্ঠীর যে লোকেরা দল ছেড়ে তাঁর কাছে গিয়েছিলেন তাঁরা হলেন অদন, যোষাবদ, যিদীয়েল, মীখায়েল, যোষাবদ, ইলীহূ ও সিল্লথয়। এঁরা ছিলেন মনঃশি গোষ্ঠীর এক এক হাজার সৈন্যের সেনাপতি।