1 Chronicles 12:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত সেই সময়ে দাউদের সাহায্যার্থে দিন দিন লোক আসত, তাতে আল্লাহ্‌র সৈন্যদলের মত তাঁর একটা মস্ত বড় সৈন্যদল গড়ে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতদিন না পর্যন্ত দাউদের সৈন্যদল ঈশ্বরের সৈন্যদলের মতো বিশাল এক সৈন্যদলে পরিণত হল, লোকেরা দিনের পর দিন তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ সেই সময়ে দায়ূদের সাহায্যার্থে দিন দিন লোক আসিত, তাহাতে ঈশ্বরের সৈন্যদলের ন্যায় মহাসৈন্য হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ সেই সময়ে দায়ূদের সাহায্যার্থে দিন দিন লোক আসিত, তাহাতে ঈশ্বরের সৈন্যদলের ন্যায় মহাসৈন্য হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে দিনের পর দিন লোকেরা দায়ূদকে সাহায্য করতে আসতে লাগল। শেষে ঈশ্বরের সৈন্যদলের মত তাঁর একটা মস্ত বড় সৈন্যদল গড়ে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে দিনের পর দিন লোকেরা দাউদকে সাহায্য করতে আসতে লাগল। শেষে আল্লাহ্‌র সৈন্যদলের মত তাঁর একটা মস্ত বড় সৈন্যদল গড়ে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রায় প্রতিদিন লোকেরা দলে দলে এসে দাউদের সৈন্যবাহিনীতে যোগ দিতে লাগল। ফলে তাঁর সৈন্যবাহিনী সুবিশাল হয়ে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতি দিন দলে দলে লোক এসে দায়ুদের পাশে দাঁড়ানোয় এমশঃ তিনি এক সুবিশাল ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে দিনের র পর দিন লোকেরা দায়ূদকে সাহায্য করতে আসতে লাগল। শেষে ঈশ্বরের সৈন্যদলের মত তাঁর একটা মস্ত বড় সৈন্যদল গড়ে উঠল।