1 Chronicles 12:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদা-বংশের ঢাল ও বর্শাধারী, যুদ্ধের জন্য সজ্জিত ছয় হাজার আট শত লোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদা বংশ থেকে, ঢাল ও বর্শাধারী—যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্রে সুসজ্জিত 6,800 জন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা-সন্তানগণ ঢাল ও বড়শাধারী, যুদ্ধার্থে সসজ্জ ছয় সহস্র আট শত লোক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা-সন্তানগণ ঢাল ও বর্শাধারী, যুদ্ধার্থে সসজ্জ ছয় সহস্র আট শত লোক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুদ্ধের সাজে সজ্জিত ঢাল ও বর্শাধারী যিহূদা-গোষ্ঠীর ছয় হাজার আটশো জন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুদ্ধের সাজে সজ্জিত ঢাল ও বর্শাধারী এহুদা-গোষ্ঠীর ছয় হাজার আটশো জন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুদ্ধের জন্য প্রস্তুত এই সৈনিকেরা দাউদকে ইসরায়েলীদের রাজপদে প্রতিষ্ঠিত করার দৃঢ় সঙ্কল্প নিয়ে হিব্রোণে গেলেন। বাকী সমস্ত ইসরায়েলীও দাউদকে তাদের রাজা করার জন্য ঐক্যবদ্ধ হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা পরিবারগোষ্ঠীর 6800 জন কুশলী ও তৎপর যোদ্ধা| এঁরা সকলেই বর্শা ও বল্লমধারী ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যুদ্ধের সাজে সজ্জিত ঢাল ও বর্শাধারী যিহূদা গোষ্ঠীর ছয় হাজার আটশো জন।