1 Chronicles 12:29 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তালুতের জ্ঞাতি বিন্ইয়ামীন-বংশের লোকদের মধ্যে তিন হাজার লোক; কারণ সেই সময় পর্যন্ত তাদের অধিকাংশ লোক তালুতের কুলের বশ্যতা স্বীকার করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলের বংশ, সেই বিন্যামীন বংশ থেকে: 3,000 জন, যে বংশের অধিকাংশ লোক তখনও পর্যন্ত শৌলের পরিবারের প্রতি অনুগতই থেকে গেল;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শৌলের জ্ঞাতি বিন্যামীন-সন্তানদের মধ্যে তিন সহস্র লোক; কারণ সেই সময় পর্য্যন্ত তাহাদের অধিকাংশ লোক শৌলের কুলের বশ্যতা স্বীকার করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌলের জ্ঞাতি বিন্যামীন-সন্তানদের মধ্যে তিন সহস্র লোক; কারণ সেই সময় পর্যন্ত তাহাদের অধিকাংশ লোক শৌলের কুলের বশ্যতা স্বীকার করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌলের নিজের গোষ্ঠীর, অর্থাৎ বিন্যামীন-গোষ্ঠীর তিন হাজার জন। কিন্তু এই গোষ্ঠীর বেশীর ভাগ লোক তখনও শৌলের পরিবারের পক্ষে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুতের নিজের গোষ্ঠীর, অর্থাৎ বিন্যামীন-গোষ্ঠীর তিন হাজার জন। কিন্তু এই গোষ্ঠীর বেশীর ভাগ লোক তখনও তালুতের পরিবারের পক্ষে ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলের আত্মীয় এবং তখনও পর্যন্ত তার প্রতি অনুগত বিন্যামীন পরিবারগোষ্ঠীর 3000 জনও যোগ দিয়েছিলেন এই দলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌলের নিজের গোষ্ঠীর, অর্থাৎ বিন্যামীন গোষ্ঠীর তিন হাজার জন। কিন্তু এই গোষ্ঠীর বেশীর ভাগ লোক তখনও শৌলের পরিবারের পক্ষে ছিল।