1 Chronicles 12:31 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মানশার অর্ধেক বংশের মধ্যে আঠার হাজার লোক, তারা এসে দাউদকে বাদশাহ্‌ করার জন্য স্ব স্ব নামে নির্দিষ্ট হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনঃশির অর্ধেক বংশ থেকে, দাউদকে রাজা করার জন্য যাদের নাম নির্দিষ্ট করে আসতে বলা হল, তারা: 18,000 জন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মনঃশির অর্দ্ধবংশের মধ্যে আঠার সহস্র লোক, তাহারা আসিয়া যেন দায়ূদকে রাজা করে, তজ্জন্য আপন আপন নামে নির্দিষ্ট হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মনঃশির অর্ধবংশের মধ্যে আঠার সহস্র লোক, তাহারা আসিয়া যেন দায়ূদকে রাজা করে তজ্জন্য আপন আপন নামে নির্দিষ্ট হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনঃশি-গোষ্ঠীর অর্ধেক বংশের আঠারো হাজার লোক। এই লোকদের নাম করে বলা হয়েছিল যেন তারা এসে দায়ূদকে রাজা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানশা-গোষ্ঠীর অর্ধেক বংশের আঠারো হাজার লোক। এই লোকদের নাম করে বলা হয়েছিল যেন তারা এসে দাউদকে বাদশাহ্‌ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশি পরিবারগোষ্ঠী থেকে এসেছিলেন 18,000 জন দায়ুদকে রাজা বানাতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনঃশি গোষ্ঠীর অর্ধেক বংশের আঠারো হাজার লোক। এই লোকদের নাম করে বলা হয়েছিল যেন তারা এসে দায়ূদকে রাজা করে।