1 Chronicles 12:37 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জর্ডানের ওপারস্থ রূবেণীয়, গাদীয় ও মানশার অর্ধেক বংশের মধ্যে যুদ্ধের জন্য সব রকম অস্ত্রধারী এক লক্ষ বিশ হাজার লোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং জর্ডন নদীর পূর্বদিক থেকে, অর্থাৎ রূবেণ ও গাদের পূর্ণ ও মনঃশির অর্ধেক বংশ থেকে, সব ধরনের অস্ত্রশস্ত্রে সুসজ্জিত লোক: 1,20,000 জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যর্দ্দনের ওপারস্থ রূবেণীয়দের, গাদীয়দের ও মনঃশির অর্দ্ধবংশের মধ্যে যুদ্ধার্থে সর্ব্বপ্রকার অস্ত্রধারী এক লক্ষ বিংশতি সহস্র লোক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যর্দনের ওপারস্থ রূবেণীয়দের, গাদীয়দের ও মনঃশির অর্ধবংশের মধ্যে যুদ্ধার্থে সর্বপ্রকার অস্ত্রধারী এক লক্ষ বিংশতি সহস্র লোক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব রকম অস্ত্রশস্ত্র নিয়ে যর্দনের পূর্ব দিক থেকে এসেছিল এক লক্ষ বিশ হাজার লোক। এরা এসেছিল রূবেণ, গাদ ও মনশিঃ-গোষ্ঠীর অর্ধেক লোকদের মধ্য থেকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব রকম অস্ত্রশস্ত্র নিয়ে জর্ডানের পূর্ব দিক থেকে এসেছিল এক লক্ষ বিশ হাজার লোক। এরা এসেছিল রূবেণ, গাদ ও মানশা-গোষ্ঠীর অর্ধেক লোকদের মধ্য থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং যর্দন নদীর পূর্বদিক থেকে রূবেণ, গাদ ও অর্ধেক মনঃশি পরিবার মিলিয়ে মোট 120,000 ব্যক্তি বিভিন্ন রকমের অস্ত্র-শস্ত্র নিয়ে এই দলে যোগ দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব রকম অস্ত্রশস্ত্র নিয়ে যর্দ্দনের পূর্ব দিক থেকে এসেছিল এক লক্ষ কুড়ি হাজার লোক। এরা এসেছিল রূবেণ, গাদ ও মনশিঃ গোষ্ঠীর অর্ধেক লোকদের মধ্য থেকে।