1 Chronicles 12:38 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যুদ্ধে ও সৈন্য রচনায় নিপুণ এসব লোক দাউদকে সমস্ত ইসরাইলের বাদশাহ্‌ করার জন্য একাগ্রচিত্তে হেবরনে এল এবং ইসরাইলের অবশিষ্ট সকল লোকও দাউদকে বাদশাহ্‌ করার জন্য একচিত্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা সবাই এমন সব দক্ষ যোদ্ধা, যারা স্বেচ্ছায় সৈন্যদলে নাম লিখিয়েছিল। দাউদকে গোটা ইস্রায়েলের উপর রাজা করার বিষয়ে পুরোপুরি মনস্থির করেই তারা হিব্রোণে এসেছিল। ইস্রায়েলীদের মধ্যে অবশিষ্ট লোকজনও দাউদকে রাজা করার বিষয়ে একমত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যুদ্ধে ও সৈন্যরচনায় নিপুণ এই সকল লোক দায়ূদকে সমস্ত ইস্রায়েলের উপরে রাজা করণার্থে একাগ্রচিত্তে হিব্রোণে আসিল, এবং ইস্রায়েলের অবশিষ্ট সকল লোকও দায়ূদকে রাজা করণার্থে একচিত্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যুদ্ধে ও সৈন্যরচনায় নিপুণ এই সকল লোক দায়ূদকে সমস্ত ইস্রায়েলের উপরে রাজা করণার্থে একাগ্রচিত্তে হিব্রোণে আসিল, এবং ইস্রায়েলের অবশিষ্ট সকল লোকও দায়ূদকে রাজা করণার্থে একচিত্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এরা সকলেই ছিল দক্ষ যোদ্ধা। সমস্ত ইস্রায়েলের উপর দায়ূদকে রাজা করবার জন্য তারা পুরোপুরি মন স্থির করে হিব্রোণে এসেছিল। দায়ূদকে রাজা করবার ব্যাপারে বাদবাকী ইস্রায়েলীয়েরাও একমত হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এরা সকলেই ছিল দক্ষ যোদ্ধা। সমস্ত ইসরাইলের উপর দাউদকে বাদশাহ্‌ করবার জন্য তারা পুরোপুরি মন স্থির করে হেবরনে এসেছিল। দাউদকে বাদশাহ্‌ করবার ব্যাপারে বাদবাকী ইসরাইলীয়রাও একমত হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সমস্ত বীর যোদ্ধারা দায়ুদকে ইস্রায়েলের রাজা করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে হিব্রোণে এসেছিলেন| ইস্রায়েলের অবশিষ্ট লোকদেরও এই প্রস্তাবের প্রতি সমর্থন ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা সকলেই ছিল দক্ষ যোদ্ধা। সমস্ত ইস্রায়েলের উপর দায়ূদকে রাজা করবার জন্য তারা পুরোপুরি মন স্থির করে হিব্রোণে এসেছিল। দায়ূদকে রাজা করবার ব্যাপারে বাদবাকী ইস্রায়েলীয়রাও একমত হয়েছিল।