1 Chronicles 13:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন উষের প্রতি মাবুদের ক্রোধ প্রজ্বলিত হল ও সিন্দুকের প্রতি তার হাত বাড়ানোর দরুন তিনি তাকে আঘাত করলেন; তাতে সে সেই স্থানে আল্লাহ্র সম্মুখে মৃত্যুবরণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উষের বিরুদ্ধে সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠেছিলেন, এবং তিনি তাকে মেরে ফেলেছিলেন, যেহেতু সে সেই নিয়ম-সিন্দুকে হাত দিয়েছিল। অতএব সে সদাপ্রভুর সামনে মারা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন উষের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল ও সিন্দুকের প্রতি তাহার হস্ত বিস্তার করণ প্রযুক্ত তিনি তাহাকে আঘাত করিলেন; তাহাতে সে তথায় ঈশ্বরের সম্মুখে মরিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন উষের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল ও সিন্দুকের প্রতি তাহার হস্ত বিস্তার করণ প্রযুক্ত তিনি তাহাকে আঘাত করিলেন; তাহাতে সে তথায় ঈশ্বরের সম্মুখে মরিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে উষের উপর সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠলেন। সিন্দুকে হাত দেওয়ার দরুন তিনি তাকে আঘাত করলেন। এতে সে ঈশ্বরের সামনেই সেখানে মারা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে উষের উপর মাবুদ রাগে জ্বলে উঠলেন। সিন্দুকে হাত দেওয়ার দরুন তিনি তাকে আঘাত করলেন। এতে সে আল্লাহ্র সামনেই সেখানে মারা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বরের সিন্দুক স্পর্শ করার অপরাধে উজ্জাহ্-র উপরে পরমেশ্বরের ক্রোধ জ্বলে উঠল। ঈশ্বর তাকে আঘাত করলেন। সে সঙ্গে সঙ্গে সেখানেই পড়ে মারা গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঐ সিন্দুক স্পর্শ করার অপরাধে ক্রুদ্ধ প্রভু ঘটনাস্থলেই উষের প্রাণ নিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এতে উষের উপর সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠলেন। সিন্দুকে হাত দেওয়ার দরুন তিনি তাকে আঘাত করলেন। এতে সে ঈশ্বরের সামনেই সেখানে মারা গেল।