1 Chronicles 13:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ সেদিন আল্লাহ্কে ভয় পেয়ে বললেন; আল্লাহ্র সিন্দুক কিভাবে আমার কাছে আনবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন দাউদ সদাপ্রভুর ভয়ে ভীত হয়ে প্রশ্ন করলেন, “কীভাবে তবে আমি ঈশ্বরের নিয়ম-সিন্দুকটিকে আমার কাছে নিয়ে আসব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ সেই দিন ঈশ্বর হইতে ভীত হইয়া কহিলেন; ঈশ্বরের সিন্দুক কি প্রকারে আমার নিকটে আনিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ সেই দিন ঈশ্বর হইতে ভীত হইয়া কহিলেন; ঈশ্বরের সিন্দুক কি প্রকারে আমার নিকটে আনিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ সেই দিন ঈশ্বরকে খুব ভয় করলেন। তিনি বললেন, “ঈশ্বরের সিন্দুকটি তবে কি করে আমার কাছে আনা যাবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ সেই দিন আল্লাহ্কে খুব ভয় করলেন। তিনি বললেন, “আল্লাহ্র সিন্দুকটি তবে কি করে আমার কাছে আনা যাবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রভু পরমেশ্বর সম্পর্কে দাউদের মনে ভয় জাগল। তিনি ভাবতে লাগলেন,এবার আমি কি করে ঈশ্বরের চুক্তি সিন্দুক সঙ্গে নিয়ে যাব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের রোষে ভয় পেয়ে দায়ুদ বললেন, “আমি আর এই সাক্ষ্যসিন্দুক আমার কাছে নিতে পারব না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ সেই দিন ঈশ্বরকে খুব ভয় পেলেন। আর তিনি বললেন, “ঈশ্বরের সিন্দুকটি তবে কি করে আমার কাছে আনা যাবে?”