1 Chronicles 13:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্র সিন্দুক ওবেদ-ইদোমের বাড়িতে তার পরিবারের কাছে তিন মাস থাকলো; তাতে মাবুদ ওবেদ-ইদোমের বাড়ি ও তার সর্বস্বকে দোয়াযুক্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওবেদ-ইদোমের বাড়িতে, তার পরিবারের কাছেই নিয়ম-সিন্দুকটি তিন মাস ধরে রাখা ছিল, এবং সদাপ্রভু তার পরিবারকে ও তার যা যা ছিল, সবকিছুকে আশীর্বাদ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বরের সিন্দুক ওবেদ-ইদোমের বাটীতে তাহার পরিবারের কাছে তিন মাস থাকিল; তাহাতে সদাপ্রভু ওবেদ-ইদোমের বাটী ও তাহার সর্ব্বস্বকে আশীর্ব্বাদযুক্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বরের সিন্দুক ওবেদ-ইদোমের বাটীতে তাহার পরিবারের নিকটে তিন মাস থাকিল; তাহাতে সদাপ্রভু ওবেদ-ইদোমের বাটী ও তাহার সর্বস্বকে আশীর্বাদযুক্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের সিন্দুকটি তিন মাস ওবেদ-ইদোমের বাড়ীতে তার পরিবারের কাছে রইল। এতে সদাপ্রভু তার পরিবারকে ও তার সব কিছুকে আশীর্বাদ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র সিন্দুকটি তিন মাস ওবেদ-ইদোমের বাড়ীতে তার পরিবারের কাছে রইল। এতে মাবুদ তার পরিবারকে ও তার সব কিছুকে দোয়া করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিন্দুকটি সেখানে তিন মাস রইল। পরমেশ্বর প্রভু তাকে এবং তার পরিবারকে আশীর্বাদ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাক্ষ্যসিন্দুকটা তিন মাসের জন্য ওবেদ-ইদোমের বাড়িতে রাখা হয়েছিল| এজন্য ওবেদ-ইদোমের পরিবারের প্রতি এবং তার নিজের সব জিনিষের ওপর প্রভুর আশীর্বাদ বর্ষিত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের সিন্দুকটি তিন মাস ওবেদ ইদোমের বাড়িতে তার পরিবারের কাছে থাকল; এতে সদাপ্রভু তার পরিবারকে ও তার সব কিছুকে আশীর্বাদ করলেন।