1 Chronicles 13:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ সমস্ত ইসরাইল-সমাজকে বললেন, যদি তোমাদের ভাল মনে হয় ও আমাদের আল্লাহ্‌ মাবুদ থেকে এই কাজ হয়ে থাকে, তবে এসো, আমরা ইসরাইলের সমস্ত প্রদেশে আমাদের অবশিষ্ট ভাইদের কাছে ও তাদের সঙ্গে যে সকল ইমাম ও লেবীয়েরা নিজ নিজ চারণ-ভূমি বিশিষ্ট নগরে বাস করে তাদের কাছে লোক পাঠাই, যেন তারা আমাদের কাছে ঁজমায়েত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি ইস্রায়েলের সমগ্র জনসমাবেশকে উদ্দেশ্য করে বললেন, “যদি তোমাদের ভালো বোধ হয় ও যদি তা আমাদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছা হয়, তবে এসো, আমরা দূর দূর পর্যন্ত ইস্রায়েলের সমস্ত এলাকায় বসবাসকারী আমাদের অবশিষ্ট লোকজনের কাছে, এবং তাদের নগরগুলিতে ও সেখানকার চারণক্ষেত্রগুলিতে যারা তাদের সাথে আছেন, সেই যাজক ও লেবীয়দের কাছে খবর পাঠিয়ে দিই, যেন তারা এসে আমাদের সাথে মিলিত হন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ সমস্ত ইস্রায়েল-সমাজকে কহিলেন, যদি তোমাদের বিহিত বোধ হয়, ও আমাদের ঈশ্বর সদাপ্রভু হইতে এ কার্য্য হইয়া থাকে, তবে আইস, আমরা ইস্রায়েলের সমস্ত প্রদেশে আমাদের অবশিষ্ট ভ্রাতৃগণের কাছে লোক পাঠাই, তাহাদের নিকটে যাজকগণ ও লেবীয়েরা আপন আপন পরিসর-বিশিষ্ট নগরে বাস করে, তাহারা যেন আমাদের নিকটে একত্র হয়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ সমস্ত ইস্রায়েল-সমাজকে কহিলেন, যদি তোমাদের বিহিত বোধ হয়, ও আমাদের ঈশ্বর সদাপ্রভু হইতে এই কার্য হইয়া থাকে, তবে আইস, আমরা ইস্রায়েলের সমস্ত প্রদেশে আমাদের অবশিষ্ট ভ্রাতৃগণের কাছে লোক পাঠাই, তাহাদের নিকটে যাজকগণ ও লেবীয়েরা আপন আপন পরিসর-বিশিষ্ট নগরে বাস করে, তাহারা যেন আমাদের নিকটে একত্র হয়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি ইস্রায়েলীয়দের গোটা দলটাকে বললেন, “আপনারা যদি ভাল মনে করেন আর এটাই যদি আমাদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছা হয় তবে আসুন, আমরা ইস্রায়েলের সমস্ত এলাকায় আমাদের বাদবাকী ভাইদের কাছে ও তাদের সংগে যে সব পুরোহিত ও লেবীয়েরা তাদের গ্রামে আর পশু চরাবার মাঠে আছে তাদের কাছে খবর পাঠিয়ে দিই যেন তারা এসে আমাদের সংগে যোগ দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি বনি-ইসরাইলদের গোটা দলটাকে বললেন, “আপনারা যদি ভাল মনে করেন আর এটাই যদি আমাদের মাবুদ আল্লাহ্‌র ইচ্ছা হয় তবে আসুন, আমরা ইসরাইলের সমস্ত এলাকায় আমাদের বাদবাকী ভাইদের কাছে ও তাদের সংগে যে সব ইমাম ও লেবীয়রা তাদের গ্রামে আর পশু চরাবার মাঠে আছে তাদের কাছে খবর পাঠিয়ে দিই যেন তারা এসে আমাদের সংগে যোগ দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি সমবেত ইসরায়েলী জনগণের কাছে ঘোষণা কলেন, তোমরা যদি সম্মতি দাও এবং এ যদি আমাদের প্রভু পরমেশ্বরের অভিপ্রেত হয়, তাহলে, ইসরায়েল দেশের নানা জায়গায় আমাদের বাকী সমস্ত স্বজাতির কাছে এবং সমস্ত নগরের পুরোহিত ও লেবীয়দের কাছে সংবাদ পাঠিয়ে সকলকে আমাদের কাছে এসে একত্র হতে বলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকদের এক জায়গায় জড়ো করে বললেন, “প্রভুর যদি ইচ্ছে হয় এবং তোমরা সকলেও যদি তাই মনে কর, তাহলে ইস্রায়েলের সর্বত্র আমাদের সহ-নাগরিক ও জ্ঞাতিদের, যাজক ও লেবীয়দের সবাইকে, যাঁরা বিভিন্ন শহরে ও তার আশেপাশে আমাদের জ্ঞাতিদের সঙ্গে বাস করেন, তাঁদের খবর পাঠিয়ে আমাদের সঙ্গে যোগ দিতে বলা হোক্|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তিনি ইস্রায়েলীয়দের গোটা দলটাকে বললেন, “আপনারা যদি ভাল মনে করেন আর এটাই যদি আমাদের ঈশ্বর সদাপ্রভুর থেকে হচ্ছে তবে আসুন, আমরা ইস্রায়েলের সমস্ত এলাকায় আমাদের বাদবাকী ভাইদের কাছে ও তাদের সঙ্গে যে সব যাজক ও লেবীয়েরা তাদের নগরে আছে তাদের কাছে খবর পাঠিয়ে দিই যেন তারা এসে আমাদের কাছে একত্র হয়।