1 Chronicles 13:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কিরিয়ৎ-যিয়ারীম থেকে আল্লাহ্‌র সিন্দুক আনবার জন্য দাউদ মিসরের সীহোর নদী থেকে হমাতের প্রবেশ স্থান পর্যন্ত সমস্ত ইসরাইলকে একত্র করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দাউদ কিরিয়ৎ-যিয়ারীম থেকে ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি আনার জন্য মিশরে অবস্থিত সীহোর নদী থেকে শুরু করে লেবো-হমাৎ পর্যন্ত বিস্তৃত এলাকায় বসবাসকারী ইস্রায়েলীদের সবাইকে একত্রিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কিরিয়ৎ-যিয়ারীম হইতে ঈশ্বরের সিন্দুক আনিবার জন্য দায়ূদ মিসরের সীহোর নদী অবধি হমাতের প্রবেশ-স্থান পর্য্যন্ত সমস্ত ইস্রায়েলকে একত্র করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কিরিয়ৎ-যিয়ারীম হইতে ঈশ্বরের সিন্দুক আনিবার জন্য দায়ূদ মিসরের সীহোর নদী অবধি হমাতের প্রবেশ-স্থান পর্যন্ত সমস্ত ইস্রায়েলকে একত্র করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই কিরিয়ৎ-যিয়ারীম থেকে ঈশ্বরের সিন্দুক নিয়ে আসবার জন্য দায়ূদ মিসরের সীহোর নদী থেকে হমাতের সীমা পর্যন্ত সমস্ত ইস্রায়েলীয়দের একত্র করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই কিরিয়ৎ-যিয়ারীম থেকে আল্লাহ্‌র সিন্দুক নিয়ে আসবার জন্য দাউদ মিসরের সীহোর নদী থেকে হামার সীমা পর্যন্ত সমস্ত বনি-ইসরাইলদের একত্র করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তখন কিরিয়াৎ-জিয়ারিম থেকে পরমেশ্বরের চুক্তি সিন্দুক আনার জন্য দক্ষিণে মিশর সীমান্ত থেকে উত্তরে হমাৎ গিরিপথ পর্যন্ত সারা দেশের ইসরায়েলীদের একত্র করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিরিয়ৎ-যিয়ারীম থেকে সাক্ষ্যসিন্দুক ফিরিয়ে আনার জন্য মিশরে সীহোর নদী থেকে লেবো হমাত শহর পর্যন্ত ইস্রায়েলের সকলকে জড়ো করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কাজেই কিরিয়ৎ যিয়ারীম থেকে ঈশ্বরের সিন্দুক নিয়ে আসবার জন্য দায়ূদ মিশরের সীহোর নদী থেকে হমাতের সীমা পর্যন্ত সমস্ত ইস্রায়েলীয়দের একত্র করলেন।