1 Chronicles 13:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্র সিন্দুক, কারুবীদ্বয়ে আসীন মাবুদের সিন্দুক, যার উপরে সেই নাম কীর্তিত, তা এহুদার অধিকারস্থ বালা অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম থেকে আনবার জন্য দাউদ ও সমস্ত ইসরাইল সেই স্থানে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ ও ইস্রায়েলীরা সবাই যিহূদা দেশের বালা (কিরিয়ৎ-যিয়ারীম) থেকে দুই করূবের মাঝে বিরাজমান সদাপ্রভু ঈশ্বরের সেই নিয়ম-সিন্দুকটি নিয়ে আসার জন্য সেখানে গেলেন—যে সিন্দুকটি তাঁরই নামে পরিচিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বরের সিন্দুক, করূবদ্বয়ে আসীন সদাপ্রভুর সিন্দুক, যাহার উপরে সেই নাম কীর্ত্তিত, তাহা যিহূদার অধিকারস্থ বালা অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম হইতে আনিবার জন্য দায়ূদ ও সমস্ত ইস্রায়েল সেই স্থানে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বরের সিন্দুক, করূবদ্বয়ে আসীন সদাপ্রভুর সিন্দুক, যাহার উপরে সেই নাম কীর্তিত, তাহা যিহূদার অধিকারস্থ বালা অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম হইতে আনিবার জন্য দায়ূদ ও সমস্ত ইস্রায়েল সেই স্থানে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা দেশের বালা, অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম থেকে ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি নিয়ে আসবার জন্য দায়ূদ ও তাঁর সংগে সমস্ত ইস্রায়েলীয়েরা সেখানে গেলেন। এই সিন্দুকটি সদাপ্রভুর নামে পরিচিত, কারণ তিনি সেখানে করূবদের মাঝখানে থাকেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা দেশের বালা, অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম থেকে মাবুদ আল্লাহ্র সিন্দুকটি নিয়ে আসবার জন্য দাউদ ও তাঁর সংগে সমস্ত বনি-ইসরাইল সেখানে গেলেন। এই সিন্দুকটি মাবুদের নামে পরিচিত, কারণ তিনি সেখানে কারুবীদের মাঝখানে থাকেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সকলকে নিয়ে তিনি যিহুদীয়া প্রদেশের বালা অর্থাৎ কিরিয়াৎ-জিয়ারিম থেকে করূব পৃষ্ঠে সিংহাসনে আসীন প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক আনতে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর দায়ুদ ও এই সমস্ত লোকরা মিলে যিহূদার বালা (অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীমে) সাক্ষ্যসিন্দুক ফিরিয়ে আনতে গেলেন| ঐ সাক্ষ্যসিন্দুককে করূব দূতদের ঊর্দ্ধে যিনি বসেন সেই প্রভু ঈশ্বরের সিন্দুকও বলা হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদা দেশের বালা, অর্থাৎ কিরিয়ৎ যিয়ারীম থেকে ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি নিয়ে আসবার জন্য দায়ূদ ও তাঁর সঙ্গে সমস্ত ইস্রায়েলীয়েরা সেখানে গেলেন। এই সিন্দুকটি সদাপ্রভুর নামে পরিচিত, কারণ তিনি সেখানে করূবদের মাঝখানে থাকেন।