1 Chronicles 13:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা আল্লাহ্র সিন্দুক একটি নতুন ঘোড়ার গাড়িতে উঠিয়ে অবীনাদবের বাড়ি থেকে বের করলেন এবং উষঃ ও অহিয়ো ঐ ঘোড়ার গাড়ি চালনা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি একটি নতুন গাড়িতে চাপিয়ে অবীনাদবের বাড়ি থেকে বের করলেন, এবং উষ ও অহিয়ো গাড়িটি চালাচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা ঈশ্বরের সিন্দুক এক নূতন শকটে উঠাইয়া অবীনাদবের বাটী হইতে বাহির করিলেন, এবং উষঃ ও অহিয়ো ঐ শকট চালাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা ঈশ্বরের সিন্দুক একটি নূতন শকটে উঠাইয়া অবীনাদবের বাটী হইতে বাহির করিলেন, এবং উষঃ ও অহিয়ো ঐ শকট চালাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা অবীনাদবের বাড়ী থেকে ঈশ্বরের সিন্দুকটি বের করে একটা নতুন গাড়ির উপরে বসিয়ে নিয়ে চলল। উষঃ ও অহিয়ো সেই গাড়িটা চালাচ্ছিল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা অবীনাদবের বাড়ী থেকে আল্লাহ্র সিন্দুকটি বের করে একটা নতুন গাড়ির উপরে বসিয়ে নিয়ে চলল। উষঃ ও অহিয়ো সেই গাড়িটা চালাচ্ছিল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা অবিনাদবের বাড়ি থেকে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি বের করে নতুন একটা গরুর গাড়িতে চাপালেন। উজ্জাহ্ ও অহিয় গাড়িটা চালাতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সবাই মিলে সাক্ষ্যসিন্দুকখানা অবীনাদবের বাড়ি থেকে বের করে নতুন একটা ঠেলা গাড়িতে বসালেন| উষঃ আর অহিয়ো ঐ গাড়িকে পথ দেখাচ্ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা অবীনাদবের বাড়ি থেকে ঈশ্বরের সিন্দুকটি বের করে একটা নতুন গাড়ির উপরে বসিয়ে নিয়ে চলল। উষঃ ও অহিয়ো সেই গাড়িটা চালাচ্ছিল,